শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম

গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের ঢাকা-কিশোরগঞ্জ সড়কে বাস-সিএনজি চালিত গাড়ির মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কাপাসিয়ার জামিরারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন মণ্ডল।

নিহতরা হলেন- সিএনজি যাত্রী কিশোরগঞ্জের ইটনার তানভীরের স্ত্রী রত্না আক্তার ও তার চার বছরের ছেলে শায়ান এবং কিষ্টপুর এলাকার তৌহিদ উল্লাহ।

এঘটনায় সিএনজি চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চার বছরের শিশুসহ দু’জনের মৃত্যু হয়। কাপাসিয়া হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে নেয়ার পথে রত্না আক্তারের মৃত্যু হয়।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এস আই) সোহাগ হোসেন জানান, দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর বাসচালক পালিয়ে যায়।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৫, /রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit