শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম

গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ ৩ জন নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সূর্য নারায়ণপুর পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা সকলেই সিএনজির যাত্রী ছিলেন। তারা হলেন, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আনোয়ারপুর কাজলা গ্রামের তানভীরের স্ত্রী রতনা আক্তার (৩২) ও তার ছেলে সায়ান (৪)। অপরজন হলেন, একই জেলার ইটনা থানার কিষ্টুপুর গ্রামের আবুল কালামের পুত্র তৌফিদুল ইসলাম (১৪)।

স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজি সূর্য নারায়ণপুর পল্লীবিদ্যুৎ পৌঁছালে অনন্যা ক্লাসিক নামের একটি বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি ভেঙে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুইজন এবং ঢাকায় নেয়ার পথে একজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ঘাতক বাস চালককে আটক করা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৫, /রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit