মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

সেই গলেই ভাগ্য ফিরল মুশফিকের, সেঞ্চুরিতে রাঙালেন ‘প্রত্যাবর্তন’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : গলের মাঠেই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুশফিকুর রহিম। সেই চেনা মাঠ আবার তার দিকে হাত বাড়িয়েছে। ১৩ ইনিংস পর রানের ধারায় ‘প্রত্যাবর্তন’ হয়েছে মুশফিকের। লঙ্কান বোলারদের সামলে গল টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার।

দিনের প্রথম সেশনে বাংলাদেশ ৪৫ রানে ৩ উইকেট খোয়ানোর পর মাঠে নামেন মুশফিক। শুরু থেকেই দায়িত্ব নিয়ে ব্যাট করেছেন তিনি। অধিনায়ক শান্তকে দিয়ে যাচ্ছেন যোগ্য সঙ্গ। গত বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রান করার পর সাদা পোশাকে রানখরায় ভুগছিলেন। সবশেষ ১৩ ইনিংসে সর্বোচ্চ ৪০ রান তুলতে সমর্থ হয়েছিলেন।

অবশেষে সেই স্মৃতিময় গলে এসে সোনার কাঠির দেখা পেয়েছেন মুশফিক। দেখেশুনে ব্যাট চালিয়ে ১৭৬ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে ১২তম শতক। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সর্বোচ্চ ১৩ টেস্ট শতকের মালিক মুমিনুল হক। এই সেঞ্চুরির মাধ্যমে সে রেকর্ডে ভাগ বসানোর পথে এক ধাপ এগোলেন মুশফিক।

এর আগে বাংলাদেশ অধিনায়ক শান্তও সেঞ্চুরির দেখা পেয়েছেন। তাদের ব্যাটে গল টেস্টের প্রথম ইনিংসে এখন বড় সংগ্রহে চোখ বাংলাদেশের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৮৪ রান। ১৪ চার ও ১ ছক্কায় ১৩২ রানে ব্যাট করছেন শান্ত, অন্যপ্রান্তে ১৭৯ বলের ইনিংসে ৫ চারে মুশফিকের রান ১০১।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৫, /রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit