বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি

দুর্গাপুরে জাতীয় হাজং ছাত্র সংগঠনের কমিটি গঠন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সারাদেশে হাজং সম্প্রদায়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের (বাহাছাস) এর নতুন নেতৃত্ব বাছাই করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে অন্তর হাজংকে সভাপতি ও শ্রীবন হাজং অক্ষয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। শুক্রবার (১৩ জুন) রাতে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে এই নেতৃত্ব বাছাই করা হয়।

এর আগে ওইদিন দুপুরে সম্মেলন উদ্বোধন করেন, বিশিষ্ট হাজং লেখক ও গবেষক মতিলাল হাজং। “কালজয়ী সংগ্রামী ঐতিহ্যই আমাদের একবিংশ শতাব্দীর প্রেরণা’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার গারোপাহাড়ি অঞ্চল দুর্গাপুরে ৯ম জাতীয় হাজং ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের সভাপতি জিতেন্দ্র হাজংয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশীষ হাজং ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রিজম হাজংয়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক অন্তর হাজং। প্রধান অতিথির বক্তব্যে রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শরদিন্দু সরকার স্বপন হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, সাধারণ সম্পাদক নয়ন হাজং, বাংলাদেশ হাজং যুব সংগঠনের সভাপতি বিপুল হাজং, নারী নেত্রী সন্ধ্যা রানী হাজং, শেফালী হাজং, হাজং নেতা পিযুষ কান্তি হাজং, রিপন চন্দ্র বানাই প্রমুখ। আলোচনা শেষে, দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজং শিল্পী ও হাজং সাংস্কৃতিক সংগঠন গুলো তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরে নৃত্য ও গান পরিবেশনা করে।

সংগঠনের বিদায়ী সভাপতি জিতেন্দ্র হাজং বলেন, রাতে কাউন্সিল অধিবেশনে বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের বর্তমান কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে। এই কমিটিতে অন্তর হাজংকে সভাপতি ও শ্রীবন হাজং অক্ষয় কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে প্রিজম হাজং, পূঁজা হাজং ঋতু, বাঁধন হাজং, সহ-সাধারণ সম্পাদক পদে দিপা রানী হাজং নীলা, মামুন হাজং, সাংগঠনিক সম্পাদক পদে যুগান্তর হাজং শতাব্দী, কিশোর হাজং, দীপ হাজং, দপ্তর সম্পাদক পদে নিউটন হাজং, সহ-দপ্তর সম্পাদক পদে প্রান্ত হাজং, বিজয় কৃষ্ণ হাজং, সাংস্কৃতিক সম্পাদক পদে স্বপ্নীল হাজং পৃথী, সহ:সাংস্কৃতিক সম্পাদক পদে পৌষী হাজং পূজা কে নির্বাচিত করা হয়।

নব নির্বাচিত সভাপতি অন্তর হাজং বলেন, হাজং জনগোষ্ঠীর শিক্ষার্থীদের অধিকার ঐক্য এবং সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির লক্ষ্যে নতুন কমিটি কাজ করবে। নির্যাতিহ হাজং শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে। সংগঠনকে এগিয়ে নিতে সকল সদস্যদের একযোগে কাজ করার আহবান জানান তিনি।

 

কিউএনবি/আয়শা/১৪ জুন ২০২৫, /বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit