বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন? সিআইএর গোপন স্থাপনায় ইরানি হামলায় রুশ সম্পৃক্ততা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র ছাত্রদের সমর্থন করে সমালোচিত, কড়া জবাব দিলেন অরিজিৎ শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে সালমান খানের সমর্থন যুক্তরাজ্যের প্রথম ‘এআই’ মন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত এমপি জেনেরিক ওষুধে ২০২৮ সালে ১০০ ও পরে ২০০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের সৌদি-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পরমাণু চুক্তি, এরপর কি ঘটবে? দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের

সমুদ্রের ঢেউয়ে সুখ খুঁজে পেলেন মিম

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৬৩ Time View

বিনোদন ডেস্ক : অভিনেত্রী বিদ্যা সিনহা মিম পর্দায় যেমন মুগ্ধতা ছড়ান, তেমনি বাস্তব জীবনেও তিনি জানেন কীভাবে জীবনকে উপভোগ করতে হয়। কাজের ব্যস্ততা পেছনে ফেলে এবার স্বামী সনি পোদ্দারের সঙ্গে ছুটি কাটাতে শ্রীলঙ্কার হিক্কাডুয়ায় পৌঁছেছেন এই তারকা।

ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে মিম লেখেন, ‘সুখ আসে ঢেউয়ের সঙ্গে সঙ্গে।’ যেন সমুদ্রের প্রতিটি ঢেউ ছুঁয়ে যাচ্ছে তার মনের কোণায় জমে থাকা ক্লান্তি। ইনস্টাগ্রাম স্টোরিতেও দেখা গেছে আরও কিছু ঘনিষ্ঠ মুহূর্ত, যেখানে সনি পোদ্দারের সঙ্গে একটি হাস্যোজ্জ্বল সেলফিও ভাগ করেছেন তিনি। পোস্টের পর থেকেই কমেন্টবক্সে ভক্তদের প্রশংসার বন্যা। মুগ্ধতা ছড়িয়েছে মিমের স্টাইল ও ফ্যাশন সেন্স, যা বরাবরই আলাদা করে চোখে পড়ে।

বিদ্যা সিনহা মিম কেবল অভিনয়েই নয়, স্টাইল ও ভ্রমণপ্রিয়তার জন্যও সমান জনপ্রিয়। সময় পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন দেশ বা বিদেশে। যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, থাইল্যান্ড—এতদিনে বহু দেশেই ছুঁয়ে গেছে তার পদচিহ্ন। প্রতিটি যাত্রায়ই তিনি নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন তার অসংখ্য অনুরাগীর সঙ্গে। এই ভ্রমণেও ব্যতিক্রম হয়নি। শ্রীলঙ্কার রৌদ্রঝলমলে সৈকতে মিম যেন নিজেকে খুঁজে পেয়েছেন আরেকবার—আর সেই সুখ ছড়িয়ে দিয়েছেন সবার মাঝে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit