সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

তাপমাত্রা ও বৃষ্টিপাত নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : আজ সকাল থেকেই আকাশে রোদের পাশাপাশি রয়েছে মেঘের আনাগোনা। তবে বৃষ্টির আভাস থাকলেও আগামী ২৪ ঘণ্টায় গরম কমার তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এছাড়া আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এসব দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত এবং বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৫, /সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit