শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রুতগতিতে টার্ন নিতে গিয়ে যাত্রীবাহী কোচ খাদে পড়ে ৫৫ যাত্রী আহত

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৬৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী শিশুসহ ৫৫জন যাত্রী আহত হয়েছেন।শনিবার (৭ জুন) সকালের দিকে লালমনিরহাট-রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর বুদার বাশেঁরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।আহতদের মধ্যে ৮জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকিদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ৬০জন যাত্রী নিয়ে বাসটি ঢাকা থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। লালমনিরহাটের মহেন্দ্রনগরের বুদার বাঁশের নামক স্থানে বাসটি দ্রুতগতিতে আসলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি মহাসড়কের পাশে একটি খাদে পড়ে যায়।সোহানুর ইসলাম নামে ওই বাসে আসা আহত এক যাত্রী জানান, “ চোখে ঘুম নিয়ে বাসের চালক খুব দ্রুত গতিতে চালাচ্ছিল। মুস্তফি বাজার পার হয়ে বুদার বাশেঁর তল নামক স্থানে একটি দ্রুতগতিতে টার্নিং নিতে গেলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। আমার মাথা, হাতে ও পায়ে আঘাত লেগেছে। এসময বাসে আসা অনেক নারী ও শিশু গুরুতর আহত হয়েছেন।

লালমনরিহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সামিরি হোসেন চৌধুরী বলেনন, প্রায় ৫০ জনের উর্ধে বাস দুর্ঘটায় আহতদের নিয়ে আসা হয়। এদের মধ্যে গুরুতর আহত ৮জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকে আবার প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। সদর হাসপাতালে এখন শঙ্কামুক্ত ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার মণ্ডল বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয় এবং উদ্ধার কাজ চালায়। বাসে নারী ও শিশিসহ অন্তত ৬০জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চালকের অসাবধানতার কারনেই এ দুর্ঘটনার ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit