শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের প্রভাব খাটিয়ে জমি দখল, এখন বিএনপিতে ভেড়ার চেষ্টা গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চোরকে ছেড়ে দিয়ে অপর ব্যক্তিকে মারপিট,ফুলবাড়ীতে প্রতিপক্ষদের ফাঁসাতে মার পিটের ঘটনায় নিহত ১॥ দুর্গাপুর সীমান্তে পুলিশের অভিযান,১২টি গরু সহ আটক ২ আইন পাশ হলেও, আইনের প্রয়োগ নেই, এতে পরিবেশের বিপর্যয় ঘটছে দিনাজপুরের ১৩ টি উপজেলায় ব্যাপক হারে পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে॥ চৌগাছায় শিক্ষার্থীদের আইইএস বৃত্তি পরীক্ষা শুরু নরসিংদীতে বস্তাবন্দি লাশ উদ্ধার  ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতির হয়ে গেছে মার্তিনেজের আজকের স্বর্ণের দাম: ৩১ অক্টোবর ২০২৬ লন্ডনে কিশোরী ধর্ষণের অভিযোগে ২ বাংলাদেশিকে খুঁজছে পুলিশ বলিউডে কেউ কারও সাফল্যে খুশি হয় না: মনোজ বাজপেয়ি

বিক্ষোভকারীদের স্লোগানে ক্ষুব্ধ ট্রাম্প, বললেন— ‘বের করে দাও’

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নির্বাচনি প্রচারণার সমাবেশে বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) ডেটোনা বিচে আয়োজিত ওই সমাবেশে অন্তত চারবার বিক্ষোভকারীদের চিৎকার ও স্লোগানে তার বক্তব্য বাধাগ্রস্ত হয়। একপর্যায়ে মেজাজ হারিয়ে এক বিক্ষোভকারীকে ধমক দেন তিনি।

বিক্ষোভকারীর উদ্দেশে ট্রাম্প বলেন, ‘চুপ করো, চুপ করো। বোকা কোথাকার! চুপ করো। পরাজিত! কী পরাজিত লোক! একে এখান থেকে বের করে দাও।’এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের গুরুত্ব নিয়ে বক্তব্য দেওয়ার সময় প্রথম বাধার মুখে পড়েন ট্রাম্প। এক বিক্ষোভকারী চিৎকার শুরু করলে বক্তব্য থামিয়ে তার দিকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট। তাকে ‘বোকা’ ও ‘পরাজিত’ বলার পাশাপাশি সমাবেশস্থল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন।

বারবার এমন বাধায় বিরক্তি প্রকাশ করেন ট্রাম্প। পরে তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা তার বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ ও রসিকতার মাঝখানে চিৎকার করে বাধা দিচ্ছেন। আমি অপেক্ষা করছি, কোনো বিক্ষোভকারী এসে বলবে, আমরা তোমাকে ঘৃণা করি!’

এরপরই এক বিক্ষোভকারী চিৎকার করে বলেন, ‘আমরা তোমাকে ঘৃণা করি।’ এতে আবারও থেমে যায় তার বক্তব্য। বিক্ষোভকারীদের বাধা নিয়ে ট্রাম্প বলেন, এভাবে বারবার বক্তব্যে বিঘ্ন ঘটানো হলে মানুষ বাড়ি ফিরে বলবে, ‘ট্রাম্প খুবই বাজে বক্তা।’

আগামী মঙ্গলবারের নির্বাচন সামনে রেখে শুক্রবার রাতে ফ্লোরিডার ডেটোনা বিচের ওশান সেন্টার অ্যারেনায় এ সমাবেশের আয়োজন করা হয়। এতে ট্রাম্পকে সমর্থন জানাতে হাজার হাজার মানুষ উপস্থিত হন।

সমাবেশে ফ্লোরিডার রিপাবলিকান প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান ট্রাম্প। তাদের মধ্যে ছিলেন গভর্নর পদে দলটির প্রার্থী বায়রন ডোনাল্ডস এবং সিনেটর অ্যাশলি মুডি। সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘এগুলো ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন।’

এ সময় সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এবারের নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৬,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit