আব্দুল লতিফের চিকিৎসায় অর্থ সংগ্রহে চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
Update Time :
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৮
Time View
0-4096x3072-0-0-{}-0-12#
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : দুই কিডনি বিকল হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন বিএনপি কর্মী আব্দুল লতিফের চিকিৎসার অর্থ সংগ্রহে ঢাকার আশুলিয়ায় চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আশুলিয়ার গাজীরচট আকবর মন্ডল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
0-4096×3072-0-0-{}-0-12#
এতে শিমুলিয়া ইউনিয়ন বনাম আশুলিয়া ইউনিয়নের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্ধারিত সময়ে ১-০ গোলে আশুলিয়া ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় শিমুলিয়া ইউনিয়ন। প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লবের উপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসাইন মুন্সী।
ঢাকা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন সরকার, ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সী, থানা যুবদলের মো. জাহিদ হাসান বিকাশ, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন মিয়া এবং শিক্ষা-প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো. মোজাফফর হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন স্বকল্প সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ ওসমান গণী, থানা কৃষক দলের মো. জাহিদুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. হুমায়ুন কবির, মো. মোস্তফাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং ফুটবলপ্রেমীরা।
আয়োজকরা জানান, আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে দুই কিডনি বিকল হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসার ব্যয় বহনে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে এ চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের মাধ্যমে তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তাঁরা। আয়োজকরা আরও জানান, টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।