শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ তিন হাজার ২৫০ ব্যালন ডি’অর গোপন হিসাব ফাঁস, নতুন ইতিহাস গড়লেন কেইন দুর্গাপুর সীমান্তে পুলিশের অভিযান,১২টি গরু সহ আটক ২ সিলেটে হামে মৃত্যু ২০৫ জনের, হাসপাতালে ভর্তি আরও ১৩৬ আব্দুল লতিফের চিকিৎসায় অর্থ সংগ্রহে চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা বাবা ও বড়ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করেই ঠাকুরগাঁও পৌর ভবন থেকে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেলেন মির্জা ফয়সাল আমরা জনগণের অধিকার আদায় করেই ছাড়ব: শফিকুর রহমান শূন্যপাস প্রতিষ্ঠান একীভূত করার বিবেচনা হচ্ছে: শিক্ষামন্ত্রী এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

আমরা জনগণের অধিকার আদায় করেই ছাড়ব: শফিকুর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জনগণের দাবি নিয়ে নেমেছি। কথা দিচ্ছি জনগণের দাবি আদায় করে ছাড়ব। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে, গাদ্দারি করছে। সরকার জনগণের কাঁধে স্বৈরাচর চাপিয়ে দিতে চায়। আমরা জনগণের অধিকার আদায় করেই ছাড়বো, ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলনে নেমেছে। যদি জনগণের অধিকার হরণ করা হয়, তাহলে এক দফার ডাক দেওয়া হবে। এ অধিকার আদায়ে এক দফার ডাক আসলে ঢাকার রাজপথে আসার জন্য জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে জনগণকে লালকার্ড দেখিয়েছে। জনগণ সরকারকে ক্ষমতা থেকে সরাতে লালকার্ড দেখাবে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন বলেন, বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে তাদের চেহারা পাল্টে গেছে। ক্ষমতার দম্ভে তারা গণভোটকে অবৈধ বলছে, গণভোট হলে সরকার ও সংসদও অবৈধ। 

শরীয়তপুরের জাজিরার নাওডোবার পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা করে পথে বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়ে পথসভায় যোগ দেবে। এরপর খুলনা মহানগরীর বাবরী চত্বর ও  ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর; যশোরের মুড়লীর মোড়; ঝিনাইদহের বাস টার্মিনালের পথসভায় যোগ দেবে লংমার্চের বহর। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া লংমার্চ রুটের বিভিন্ন স্থানের গণজমায়েত স্থলে অনানুষ্ঠানিক বক্তব্য রাখবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দ। রাস্তার দুধারে দাঁড়িয়ে স্থানীয় সংগঠনের ১১ দলের নেতাকর্মীদের দেওয়া অভিবাদন গ্রহণ করবে লংমার্চের বহর।

এর আগে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে আজ সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, দাবি আদায়ে ১১ দল গত ৫ সেপ্টেম্বর প্রথম লংমার্চ করে চট্টগ্রাম অভিমুখে, দ্বিতীয়টি ১৯ সেপ্টেম্বর করে রংপুর অভিমুখে। 

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit