শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের প্রভাব খাটিয়ে জমি দখল, এখন বিএনপিতে ভেড়ার চেষ্টা গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চোরকে ছেড়ে দিয়ে অপর ব্যক্তিকে মারপিট,ফুলবাড়ীতে প্রতিপক্ষদের ফাঁসাতে মার পিটের ঘটনায় নিহত ১॥ দুর্গাপুর সীমান্তে পুলিশের অভিযান,১২টি গরু সহ আটক ২ আইন পাশ হলেও, আইনের প্রয়োগ নেই, এতে পরিবেশের বিপর্যয় ঘটছে দিনাজপুরের ১৩ টি উপজেলায় ব্যাপক হারে পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে॥ চৌগাছায় শিক্ষার্থীদের আইইএস বৃত্তি পরীক্ষা শুরু নরসিংদীতে বস্তাবন্দি লাশ উদ্ধার  ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতির হয়ে গেছে মার্তিনেজের আজকের স্বর্ণের দাম: ৩১ অক্টোবর ২০২৬ লন্ডনে কিশোরী ধর্ষণের অভিযোগে ২ বাংলাদেশিকে খুঁজছে পুলিশ বলিউডে কেউ কারও সাফল্যে খুশি হয় না: মনোজ বাজপেয়ি

২০২৭ সালের যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে যা জানা গেল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) বা গ্রিন কার্ড লটারি চালুর বিষয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশ স্থগিত করেছেন দেশটির আপিল আদালত। ফলে আগামী ১ নভেম্বর থেকে এই কর্মসূচির নিবন্ধন শুরুর যে নির্দেশনা ছিল, তা আপাতত কার্যকর হচ্ছে না।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নবম সার্কিট আপিল আদালতের তিন বিচারকের একটি প্যানেল নিম্ন আদালতের আদেশ সাময়িকভাবে স্থগিত করেন। এর আগে ট্রাম্প প্রশাসন ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিল। সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতেই আপিল আদালত এ সিদ্ধান্ত দেন।

এর ফলে ২০২৭ সালের গ্রিন কার্ড লটারিতে অংশ নেওয়ার অপেক্ষায় থাকা ব্যক্তিদের অনিশ্চয়তা আরও বাড়ল। অভিবাসনবিষয়ক আইন প্রতিষ্ঠান রেড ঈগল ল জানিয়েছে, তারা ডিভি কর্মসূচি চালু না করার বিষয়ে পররাষ্ট্র দপ্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে।

২০২৫ সালের ডিসেম্বরে ট্রাম্প প্রশাসন ডাইভারসিটি ভিসা কর্মসূচি স্থগিত করে। পরে ২০২৬ সালের আগস্টে আদালতের একটি আদেশের পর পররাষ্ট্র দপ্তর আবারও ডিভি ভিসা ইস্যু স্থগিতের ঘোষণা দেয়।

এদিকে, ২০২৭ সালের লটারির নিবন্ধন শুরু না হওয়ায় আগস্টে রেড ঈগল ল সরকারটির বিরুদ্ধে মামলা করে। প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে অক্টোবরে একটি ফেডারেল জেলা আদালত পররাষ্ট্র দপ্তরকে নিবন্ধন চালুর নির্দেশ দেন।

তবে ট্রাম্প প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করে এবং তা স্থগিতের আবেদন জানায়। পরে নবম সার্কিট আপিল আদালত নিম্ন আদালতের নির্দেশ সাময়িকভাবে স্থগিত করেন।

আপিল আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, মামলাটি করার ক্ষেত্রে আইন প্রতিষ্ঠানটির যথাযথ আইনি অধিকার বা অবস্থান ছিল কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আদালত মনে করেন, ডাইভারসিটি ভিসা কর্মসূচির উদ্দেশ্য কম অভিবাসন-হার থাকা দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ দেওয়া; অভিবাসন আইন প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করা নয়। প্রতিষ্ঠানটি সম্ভাব্য কোনো লটারি আবেদনকারীর পক্ষে মামলাটিও করেনি।

যারা ১ নভেম্বর থেকে নিবন্ধন শুরুর অপেক্ষায় ছিলেন, তারাই মূলত নতুন সিদ্ধান্তের কারণে অনিশ্চয়তায় পড়েছেন। আপিল আদালতের স্থগিতাদেশের ফলে পররাষ্ট্র দপ্তরকে এখন ওই তারিখের মধ্যে নিবন্ধন চালু করতে হচ্ছে না। তবে ভারতের নাগরিকেরা সাধারণত এ কর্মসূচিতে অংশ নিতে পারেন না। দেশটি থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার বেশি হওয়ায় ভারত ডাইভারসিটি ভিসার যোগ্য দেশের তালিকায় নেই।

প্রতিবেদনে বলা হয়, নিম্ন আদালতের দেওয়া প্রাথমিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল এখনো বিচারাধীন। ফলে ২০২৭ সালের লটারি আদৌ চালু হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। আপিলের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর কর্মসূচিটির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। এ অবস্থায় সম্ভাব্য আবেদনকারীদের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ডাইভারসিটি ভিসা (ডিভি) কর্মসূচির আওতায় প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়। ঐতিহাসিকভাবে যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা কম, সেসব দেশের নাগরিকদের জন্য এ কর্মসূচি চালু করা হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৬,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit