মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

দেশে ফিরে মির্জা ফখরুল বললেন, নির্বাচনের তারিখ নিয়ে জাতি হতাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : চোখের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে পৌঁছে গণমাধ্যমকে বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সময়সীমা ঘোষণা দেওয়ায় পুরো জাতি হতাশ হয়েছে।

শুক্রবার (৬ জুন) দিবাগত রাতে দেড়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

বিমানবন্দরে পৌঁছে গণমাধ্যমকে বিএনপি মহাসচিব বলেন, বার বার বিএনপি বলে এসেছে দ্রুত নির্বাচন চায় বিএনপি, সেটাই আশা ছিলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু নিঃসন্দেহে বিএনপি শুধু নয় গোটা জাতি হতাশ হয়েছে এপ্রিলে নির্বাচনের ঘোষণায়।

মির্জা ফখরুল বলেন, আমরা সবসময় বলে এসেছি, আমরা দ্রুত নির্বাচন চাই। এটাই আমরা আশা করেছিলাম যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

তিনি বলেন, আজ তিনি (ড. ইউনূস) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের কথা ঘোষণা করেছেন। নিঃসন্দেহে এতে শুধু আমরা নই, গোটা জাতি হতাশ হয়েছে।

এর আগে রাত ১টা ২৫ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় পৌঁছান বিএনপি মহাসচিব। এসময় তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগম ছিলেন।

প্রসঙ্গত, চিকিৎসকদের পরামর্শে চোখের চিকিৎসার জন্য গত ১৩ মে ব্যাংককে যান মির্জা ফখরুল। এরপর ১৫ মে সেখানে তার বাঁ চোখে অস্ত্রোপচার হয়।

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৫, /সকাল ১১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit