মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত, মুসল্লিদের ঢল

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৩৬ Time View

ডেস্ক নিউজ : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) সকাল ৭টায় জামাত শুরু হয়। শেষ হয় ৭টা ১০ মিনিটে।

নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে মোনাজাত করা হয়। ঈদের প্রথম জামাতে ইমামতি করেন যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। মুকাব্বির হিসেবে ছিলেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।

এদিকে, ঈদের নামাজ পড়তে শ‌নিবার ফজরের নামাজের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জাতীয় মসজিদে আসতে শুরু করেন। সকাল পৌ‌নে ৭টার দি‌কে মুসল্লিতে মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এই জামাত ছাড়াও বায়তুল মোকাররমে ঈদের আরও চারটি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঈদের জামাতের সময়সূচি প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও শেষ জামাত পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। 

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৫, /সকাল ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit