মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

ফিরোজায় ঈদ উদযাপন করবেন খালেদা জিয়া, দেশবাসীকে শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। দেশবাসীসহ সারাদেশে ও প্রবাসে দলের নেতা-কর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ কথা জানান।

তিনি বলেন, আগামীকাল পবিত্র ঈদুল আজহা। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করছেন, সেখানেই উনি আগামীকাল ঈদ উদযাপন করবেন।

ডা. জাহিদ আরও বলেন, তার পরিবারের পক্ষ থেকে যে কোরবানি, সেটা এখানেই (ফিরোজায়) দেওয়া হবে। তার জ্যেষ্ঠ ছেলে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর কোরবানিও এখানে (ফিরোজায়) হবে।

ঢাকা ছাড়াও বগুড়ার গাবতলীতে বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ তাদের পরিবারের সদস্যদের নামে কোরবানি দেওয়া হবে জানিয়ে জাহিদ বলেন, কয়েকটি জেলায় দলের নেতা-কর্মীরা ম্যাডামের জন্য কোরবানি দেবেন।

নিকট স্বজনদের সঙ্গে একান্ত সময় কাটাবেন খালেদা জিয়া

ঈদের দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত গুলশানের ‘ফিরোজা’য় খালেদা জিয়া তার নিকট স্বজনদের সঙ্গে একান্তে সময় কাটাবেন। এই সময়টা রাখা হয়েছে শুধুমাত্র পরিবারের সদস্যদের জন্য।

জাহিদ বলেন, তার মেঝ বোন সেলিনা রহমান, ছোট ভাই শামীম এস্কান্দারসহ তাদের পরিবার এবং ম্যাডামের ঘনিষ্ঠ নিকট আত্মীয়-স্বজন যারা ঢাকায় অবস্থান করছেন, তারা মূলত ফিরোজায় এসে ম্যাডামের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং ম্যাডাম তাদেরকে একান্ত সময় দেবেন।

দুপুরে খাবার খালেদা জিয়া তার স্বজনদের সঙ্গে নিয়েই খাবেন বলেও উল্লেখ করেন ডা. জাহিদ। তিনি বলেন, ঈদের দিন দুপুরে ছোট ভাই-ভাবী, উনার বোনসহ তাদের স্বজনরা বাসায় আসবেন।

এ ছাড়া, ঈদের দিন রাতে গুলশানের ফিরোজায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ বলেন, এখানে মনে রাখতে হবে, তার (খালেদা জিয়া) যে জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন লন্ডনে, একচুয়ালি ৬ জুন মানে আজ শুক্রবার লন্ডনে ঈদুল আজহা উদযাপন হচ্ছে। ইতোমধ্যে তারেক রহমান দলের নেতা-কর্মীদের সাথে ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন।

তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তার সার্বক্ষণিক যোগাযোগ আছে। সে অনুযায়ী ছেলের সঙ্গে মায়ের শুভেচ্ছা বিনিময় বা তাদের মধ্যে যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার, সেটা তারা নিজেদের মতো করেছেন।

শুক্রবার সকালে লন্ডন থেকে তারেক রহমান টেলিফোনে মাকে ঈদ মোবারক জানিয়েছেন এবং পুত্রবধূ ও নাতনিদের সাথেও কথা বলেছেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান, মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান সবাই লন্ডনে একসাথে ঈদ উদযাপন করছেন বলে জানান জাহিদ।

দেশবাসীসহ নেতা-কর্মীদের খালেদা জিয়ার ঈদ মোবারক

জাহিদ বলেন, খালেদা জিয়া দেশবাসীসহ সারাদেশে ও প্রবাসে দলের নেতা-কর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সবাইকে তার জন্য দোয়া করতে বলেছেন।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক জানান, আলহামদুলিল্লাহ তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা একরকম স্থিতিশীল আছে।

খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড সদস্যরা নিয়মিতভাবে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর রাখছেন বলেও জানান ডা. জাহিদ। তিনি বলেন, মেডিকেল বোর্ডের পক্ষ থেকে ফিজিক্যালি প্রতিদিনই যেগুলো এক্সামিন করা, সেগুলো করা হয়ে থাকে।

জাহিদ আরও বলেন, ম্যাডাম স্বাভাবিকভাবে দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করেন। সাধারণ মানুষ যেন ঠিকমতো ঈদ উদযাপন করতে পারে, সে ব্যাপারে উনি খুবই কনসার্ন।

কিউএনবি/অনিমা/০৬ জুন ২০২৫, /রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit