বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

হামজার পর সোহেলের গোলে ব্যবধান দ্বিগুণ বাংলাদেশের

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবলে এক গোলের লিডকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। যেকোনো হাত ফসকে যেতে পারে এমন লিড। তাই দ্বিতীয় গোলটি খুব গুরুত্বপূর্ণ। ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশকে দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই দ্বিতীয় গোলটি এনে দিলেন সোহেল রানা।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীর দেওয়া একমাত্র গোলে লিড নিয়ে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। বিরতির পর মাঠে নেমে ৪৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কাবরেরার শিষ্যরা। ডানপ্রান্ত দিয়ে রাকিবের ক্রস হেডে ক্লিয়ার করেন গিয়েলতশান। কিন্তু বল চলে যায় সোহেল রানার কাছে। বক্সের বাইরে থেকে নেওয়া তার বাঁ পায়ের দুরন্ত শট খুঁজে পায় জাল।

এদিকে দ্বিতীয়ার্ধে মাঠে নামার আগেই তিনটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ কাবরেরা। গোলদাতা হামজা চৌধুরীর জায়গায় এই অর্ধে মাঠে নেমেছেন মোহাম্মদ হৃদয়। এছাড়া জামাল ভূঁইয়ার বদলে শেখ মোরসালিন ও শাহ কাজেমের বদলে নেমেছেন মোহাম্মদ ইব্রাহিম।

আর গোলের পর ৫৯ মিনিটে আরও দুটি পরিবর্তন আনা হয়। এ যাত্রায় ফাহামেদুলের জায়গায় ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেনের বদলে নেমেছেন অভিষিক্ত আল আমিন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৫, /রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit