বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

হাত দিয়ে গোল করে লাল কার্ড! যা বললেন নেইমার

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : চোট কাটিয়ে ফিরেই ফের আলোচনার কেন্দ্রে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে পারফরম্যান্সের জন্য নয়, বরং হাত দিয়ে বিতর্কিত এক গোল করে লাল কার্ড দেখার কারণে।

রবিবার (১ জুন) ব্রাজিলিয়ান লিগের ম্যাচে সান্তোসের হয়ে মাঠে নামেন নেইমার। প্রতিপক্ষ ছিল বোতাফোগো। ম্যাচটি সান্তোসের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে শেষ হাসি হেসেছে বোতাফোগোই। ১-০ গোলে হেরে আরও চাপের মুখে পড়ে সান্তোস। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল নেইমারের করা হাত দিয়ে গোল যা শেষ পর্যন্ত রেফারির সিদ্ধান্তে বাতিল হয়ে যায় এবং নেইমার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

ম্যাচের প্রথমার্ধে একটি ফাউলের কারণে হলুদ কার্ড পান নেইমার। দ্বিতীয়ার্ধের ৭৬তম মিনিটে তিনি সান্তোসের হয়ে বল জালে পাঠান এবং উদযাপনও শুরু করেন। কিন্তু এরপরই শুরু হয় বিতর্ক। বোতাফোগোর খেলোয়াড়রা অভিযোগ তোলেন, নেইমার হাত দিয়ে গোল করেছেন। রেফারি ভিডিও রিপ্লে দেখে অভিযোগের সত্যতা পান এবং নেইমারকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ড দেখান। রিপ্লেতে পরিষ্কার দেখা যায়, বলটি সত্যিই নেইমারের হাতে লেগেই জালে প্রবেশ করেছে। ফলে ১০ জনের দলে পরিণত হয় সান্তোস। সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে ৮৬তম মিনিটে গোল করে বোতাফোগো এবং শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে।

ম্যাচ শেষে অনুশোচনায় পুড়তে দেখা যায় নেইমারকে। ভক্ত ও সতীর্থদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘গোল করতে মরিয়া হয়ে উঠলে কখনো কখনো আমরা ভুল করি। সতীর্থ ও ভক্তদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। ক্ষমা করে দিন। আমি লাল কার্ড না দেখলে নিশ্চিতভাবেই ৩ পয়েন্ট পেতাম। এই ৩ পয়েন্ট আমার হিসাবে জমা রাখা হোক।’

কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৫, /দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit