বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

দৈনিক লোকসমাজ’র বেনাপোল প্রতিনিধি কামাল’র মায়ের ইন্তিকাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫০ Time View

শার্শা(যশোর)সংবাদদাতাঃ- যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন এর বেনাপোল প্রতিনিধি মোঃ কামাল হোসেনের মা আছিয়া খাতুন ইন্তিকাল করেছেন। ৩ জুন মঙ্গলবার ভোর ৪টার সময় তিনি জাতীয় কিডনি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে মরহুমার বয়ষ হয়েছিল ৬০ বছর। তিনি স্বামী, ৩ ছেলে,১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আছিয়া খাতুন বেনাপোল দিঘীলপাড় গ্রামের বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল হকের স্ত্রী।

মরহুমা আছিয়া খাতুনের ছেলে সাংবাদিক কামাল হোসেন জানান, তার মা দীর্ঘদিন ধরে কিডনি, হৃদরোগ ও ডায়াবেটিস জনিত রোগে ভুগছিলেন। তিনি জানান গত ৩১ মে তার মায়ের অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে জাতীয় কিডনি ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে বর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাত ৪ টার সময় তিনি মারা যান। মঙ্গলবার যোহর নামাজের পর দিঘীরপাড় ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে নিজ গ্রামে মনজিদের পাশে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

মরহুমার নামাজে জানাজায় প্রেস ক্লাব যশোর এর সাবেক সাধারন সম্পাদক আহসান কবির, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলন, সহসভাপতি কাজী শাহাজান সবুজ, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরাম হোসেন, সাধারন সম্পাদক এস এম ফরহাদ, সাবেক সম্পাদক তহিদ জামান, যুগ্ম সম্পাদক গালিব হাসান পিল্টু, কোষাধক্ষ এম আর মশিউর, সাবেক দপ্তর সম্পাদক মীর কামরুজ্জামান মনি, দৈনিক লোকসমাজের বিজ্ঞাপন ম্যানেজার শামীম শাহেদ, আসিফ রাজ বেনাপোল প্রেস ক্লাবের সদস্য সেলিম রেজা, বেনাপোল যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু সহ স্থানীয় সুধী অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫, /রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit