শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

বোচাগঞ্জে হঠাৎ ঘূর্নী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪৪ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার পৌর এলকা সহ বিভিন্ন এলকায় গত ২ জুন সোমবার সন্ধ্যায় হঠাৎ করে বয়ে যাওয়া ঘুর্নি ঝড়ে বাড়ীঘর, গাছপালা, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় ঝড়ের কারনে বিভিন্ন স্থানে বেশ কিছু সংখ্যক বড় বড় গাছপালা উপড়ে পড়ে গেলে রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতার পাশাপাশি বিদ্যূতের তার ছিড়ে বিদ্যুত সংযোগ বন্ধ রযেছে। ঝড়ের কারনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানীর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।

ঝড়ের কারনে ২ জুন মঙ্গলবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম সহ পৌর এলাকার বেশ কিছু এলাকা বিদ্যুত বিহীন অবস্থায় রয়েছে। বিদ্যূত না থাকায় অনেকে চরম দূর্ভোগের মধ্যে দিন অতিবাহিত করছে। আবার অনেকেই খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে।

সেতাবগঞ্জ বিদ্যূত সরবরাহ কেন্দ্র নেসকোর আবাসিক প্রকৌশলী মোঃ নুরুল আমিন জানান, ঝড়ে যে হারে গাছ উপরে পড়ে বিদ্যূতের লাইনে পড়েছে তাতে করে মেরামত করতে গিয়ে চরম হিমশীম খেতে হচ্ছে। লোকবল সংকট থাকায় তারা পর্যাপ্তভাবে সার্ভিস দিতে পারছেন না। তবে সেতাবগঞ্জ বিদ্যূত সাব ষ্টেশনে বিদ্যূত সঞ্চালন লাইন সচল রয়েছে।

মেরামতের কাছ চলচে দ্রুত রাতের মধ্যে বিদ্যূত সরবরাহ নিশ্চিত করা হবে বলে তিনি জানান। উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার নয়ন কুমার সাহা জানান, গত সোমবারের ঝড়ে ঘরবাড়ী, গাছপালা সহ উঠতি ফসল ধান, ভুট্রা, কলা, আম ও লিচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

ছবির ক্যাপশনঃ দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার রাতে হঠাৎ ঘুর্ণি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে পৌর এলাকার শহীদপাড়া ক্লাবের সামনে একটি শতাধিক বছরের পুরনো বটগাছ উপরে পড়লে ব্যাপক ক্ষতি হয়। ছবি-প্রতিনিধি।

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit