বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥ আজ ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস।

তুরস্কে পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইচ্ছুক। সোমবার (২ জুন) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রস্তাবের পর হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। 

হোয়াই হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ‘প্রেসিডেন্ট বলেছেন যদি বিষয়টি এমন হয় তবে তিনি রাজি। তবে তিনি চান উভয় নেতা এবং উভয় পক্ষই একসঙ্গে আলোচনার টেবিলে আসুক।’

এরদোগান বলেছেন, তিনি ইস্তাম্বুল অথবা আঙ্কারায় তিন নেতার মধ্যে একটি বৈঠক আয়োজন করতে চান, কারণ তিনি ইস্তাম্বুলকে শান্তি কূটনীতির কেন্দ্রে পরিণত করতে চান।

এর আগে, তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বন্দি বিনিময়ে সম্মত হয়েছে ইউক্রেন-রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শিগগিরই কিয়েভ ও মস্কো নতুন একটি বন্দি বিনিময়ের বিষয়ে কাজ শুরু করবে। 

এর আগে, গত ১৬ মে ইস্তাম্বুলে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো শান্তি কিংবা অস্ত্রবিরতির ইঙ্গিত না দিলেও যুদ্ধের বৃহত্তম বন্দি বিনিময় সম্পন্ন হয়। ওই সময় উভয় পক্ষই ১,০০০ বন্দিকে মুক্তি দেয়। তবে উভয়ের অবস্থান তখনো ছিল একে অপরের বিপরীত মেরুতে।

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit