রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
দ্বিতীয় দফায় ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সিলেটের নতুন ডিসি রেজা হাসান, কুমিল্লায় রোজী আকতার জীবিত মানুষকে ‘মৃত’ দেখিয়ে বয়স্ক ভাতার কার্ড বন্ধ, মাটিরাঙ্গায় স্থানীয়দের  বিক্ষোভ মিছিল। গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে মেসি ভেনেজুয়েলায় প্রায় সাত লাখ শিশুর মানবিক সহায়তা প্রয়োজন: ইউনিসেফ বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দাম বেড়ে স্বর্ণের ভরি কত?

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন লি জ্য মিউং

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় শেষ হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল ছয়টায় ভোট শুরু হয়ে রাত আটটায় (বাংলাদেশ সময় বিকাল পাঁচটায়) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ভোটগণনা শুরু হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই ফলাফল জানা যাবে। 

এবারের নির্বাচনে জয় পেতে যাচ্ছেন ৬১ বছর বয়সি বামপন্থি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জ্য মিউং। বুথফেরত জরিপের তথ্য বলছে, তিনি ৫১.৭% ভোটে জয় পেতে পারেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পাওয়ার পার্টির প্রার্থী কিম মুন সু ৩৯.৩% ভোট পেতে পারেন। দেশটির বড় তিনটি সম্প্রচার মাধ্যম এ জরিপ প্রকাশ করেছে। খবর এএফপির। 

এদিকে দেশটির ২১তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণে এক অভূতপূর্ব চিত্র দেখা গেছে। ভোটারের উপস্থিতি ছিল ব্যাপক। বিকাল চারটা পর্যন্ত ভোটদানের হার ৭৭.৮% ছাড়িয়ে গেছে। অথচ ২০২২ সালের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে মোট ভোটদানের হার ছিল ৭৭ শতাংশ। 

ভোটার বেশি হওয়ায় দেশটির বিভিন্ন অঞ্চলে চিরাচরিত ভোটকেন্দ্রের বাইরেও বেসবল স্টেডিয়াম, বারবিকিউ রেস্তোরাঁ এবং গাড়ি বিক্রির শোরুমের মতো বিচিত্র স্থানে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশনের (এনইসি) তথ্য অনুযায়ী, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যক ৪ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৮৭১ জন—ভোটার নিবন্ধিত হয়েছেন, যার মধ্যে ২ লাখ ৫৮ হাজার ২৫৪ জন প্রবাসী ভোটার।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৫,  /সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit