বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

পাহাড়ী অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষাউপকরণ দিলো পথ পাঠাগার

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৪৫ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘পথ পাঠাগার’’ একটি আদর্শ সাহিত্য সংগঠনের নাম। দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে বই পড়া ও সাহিত্য আড্ডায় মনোনিবেশ করতে ২০২০ সালের এইদিনে জন্ম হয় এই সংগঠনের। নেত্রকোনার দুর্গাপুরে এর অবস্থান হলেও কাজ করছে দেশের বিভিন্ন অঞ্চলে। সাহিত্য নিয়ে যার খেলা, এমনই একজন বই প্রেমী এক মানুষ কবি নাজমুল হুদা সারোয়ার এই পাঠাগারের প্রতিষ্ঠা করেন। এই পাঠাগারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, সাহিত্যকে প্রান্তি পর্যায়ে ছড়িয়ে দিতে দুর্গাপুর উপজেলার পাহাড়ী অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুন) বিকেলে সীমান্তবর্তী ২নং দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের প্রকৃতির পাঠশালা চত্বরে এগুলো বিতরন হয়। এ সময়, পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, পাঠাগার সম্পাদক এ কে এম মঈনুল ইসলাম, পাঠশালার পরিচালক নাজমুল তুহিন, শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বিতরণ পুর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্ম সহ সর্ব শ্রেণির মানুষের মাঝে পাঠের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি জাতীয় দিবস এবং সামাজিক সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি পালন করে আসছে পথ পাঠাগার। এর মধ্যে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরন, শিক্ষামূলক প্রতিযোগিতা, বিজ্ঞান ভিত্তিক নানাবিধ প্রতিযোগিতা সহ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে যাচ্ছে সংগঠনটি। এ কার্যক্রমে সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান পথ পাঠাগারের নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৫, /রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit