রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় এমপিসহ ৬ জনের মৃত্যু ইরানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তিন শীর্ষ নেতা কানাডার ক্যালগেরি’র সেলেসটিয়া প্রোডাকশন হাউজের ইফতার মাহফিল মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিয়ে সরকার উদ্বিগ্ন: পররাষ্ট্র মন্ত্রণালয় বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর এনসিপির ইফতার মাহফিলে নানা শ্রেণী পেশার মানুষের ঢল খামেনি বেঁচে আছেন, শিগগিরই বক্তব্য দেবেন আমিরাত কেন ইরানের নিশানায়, নেপথ্যে কি বিশ্বাসঘাতকতা? ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ব প্রতিক্রিয়া ইরানিদের স্বাধীনতা চাই, হামলা প্রসঙ্গে বললেন ট্রাম্প

ইরানের সহায়তায় প্রতিরোধের শক্তি এখনো দৃঢ়: হিজবুল্লাহ মহাসচিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেইখ নাইম কাসেম ইরানের অব্যাহত সমর্থনকে প্রতিরোধের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি ইরানের সহায়তায় উম্মাহর সংগ্রাম এবং ফিলিস্তিনি মুক্তিযুদ্ধের জোরদার হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন, যা ইমাম খোমেনির আদর্শ ও বিপ্লবী দর্শনের ধারাবাহিক প্রতিফলন।

হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম রোববার ইমাম খোমেনির (রহঃ) শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে বলেছেন, আমরা আজও সৎ ও ন্যায়ের বিজয়ের প্রত্যাশায় বেঁচে আছি। সোমবার (২ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।

শেখ নাঈম কাসেম বলেন, ইমাম খোমেনির চিন্তাধারা এখনো উম্মাহর মধ্যে জীবন্ত এবং তাঁর বিপ্লবী পথপ্রদর্শন মুহাম্মদীয় ইসলামের পবিত্র আলো আজও ছড়িয়ে পড়েছে। তিনি উল্লেখ করেন, ইমাম খোমেনি ছিলেন বিশ্বাস, নৈতিকতা ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের অগ্রদূত, যিনি দখলদারি ও অত্যাচারের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলোর জন্য মাইলস্টোন স্থাপন করেছেন।

তিনি আরও বলেন, ইমাম খোমেনির নেতৃত্বে ইরান শাহী শাসনের আমেরিকান আধিপত্য থেকে মুক্ত হয়ে স্বাধীন ও মর্যাদাবান ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়েছে, যা বিশ্বের সব নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে।

শেখ নাঈম কাসেম ইরানের ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরে বলেন, ফিলিস্তিনের অধিকৃত ভূমি মুক্তির লক্ষ্যে ইরানি ইসলামি বিপ্লব অবিচল সমর্থন দিয়ে আসছে। আল-কুদসের মুক্তির জন্য লড়াইয়ে ইরান উম্মাহর অটুট সহায়ক।

কিউএনবি/আয়শা/০২ জুন ২০২৫,  /বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit