সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

ওয়ানডে থেকে অবসর নিলেন ম্যাক্সওয়েল

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় সংক্ষিপ্ততম ফরম্যাটের ক্রিকেট চালিয়ে যাবেন এ অজি তারকা। অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেননি, আবার লাল বলের ক্রিকেটে তার দলে ফেরার সম্ভাবনা খুবই কম। এই ফরম্যাটে সবশেষ তিনি খেলেছেন ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে।

সোমবার (২ জুন) ‘দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্ট’-এর একটি দীর্ঘ সাক্ষাৎকারে অবসরের ঘোষণা দেন তিনি। এ সময় তিনি জানান, ২০২২ সালে তার পা ভেঙে যাওয়ার পর থেকে ওডিআই ক্রিকেট শরীরের ওপর অনেক বেশি চাপ তৈরি করছে। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচগুলোর পর শরীরে ব্যথা অনুভব করার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

পডকাস্টে ম্যাক্সওয়েল বলেন, আমার শরীরের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছিল আমি দলের জন্য বোঝা হয়ে যাচ্ছি। তখন আমি প্রধান নির্বাচক জর্জ বেইলির সঙ্গে খোলামেলা আলোচনা করি। বলি, ২০২৭ বিশ্বকাপ আমার আয়ত্ত্বের বাইরে। এখনই সময় নতুন কাউকে আমার জায়গায় গড়ে তোলার। আমি কখনোই শুধু নিজের জন্য জায়গা ধরে রাখতে চাইনি।

তিনি আরও বলেন, দীর্ঘ ফরম্যাটের এই খেলাগুলো এখন তার জন্য আগের মতো সহজ নয় এবং আগের সেই শারীরিক সক্ষমতা ধরে রাখা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।

২০১২ সালে ২৩ বছর বয়েসে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেক ম্যাক্সওয়েলের। অবসর নেয়া প্রসঙ্গে ৩৬ পেরুনো ম্যাক্সওয়েল বলেন, আমি মনে করি একদম শুরুতে আমাকে সময়ের আগে এবং অপ্রত্যাশিতভাবে বেছে নেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার হয়ে কয়েকটি ম্যাচ খেলতে পারাটাই আমার জন্য গর্বের ছিল। আমি ভেবেছিলাম আমার ক্যারিয়ার ওখানেই শেষ হয়ে যাবে।

ফিনিশারের ভূমিকায় খেলতেন ম্যাক্সওয়েল। ওয়ানডে-টা তাই তার কাছে রীতিমতো টি-২০ হয়ে উঠতো। ৫০ ওভারের ম্যাচে ১২৬.৭১ স্ট্রাইকরেটই তার প্রমাণ। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯ ওয়ানডে খেলে ৩৩.৮১ গড়ে ৩৯৯০ রান করেছেন ম্যাক্সওয়েল। পাশাপাশি উইকেট নিয়েছেন ৭৭টি। ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার একা ম্যাচ জেতানো ২০১ রানের  ইনিংস অনেকের মতে ওয়ানডে ইতিহাসের সর্বকালের সেরা।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুন ২০২৫,  /বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit