বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

চৌগাছায় গৃহবধুর লাশ ফেলে পালালেন স্বামী ও শাশুড়ি

এম এ রহিম  চৌগাছা ( যশোর)
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫৪ Time View
এম এ রহিম  চৌগাছা ( যশোর) : যশোরের চৌগাছায় ঘটেছে এক হৃদয়বিদারক ও রহস্যঘেরা ঘটনা। স্ত্রীর আত্মহত্যার অভিযোগে মরদেহ হাসপাতালে নিয়ে আসেন স্বামী ও শাশুড়ি। সঙ্গে ছিল তাদের দুই সন্তান। কিন্তু হাসপাতালে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পরপরই মৃতদেহ ফেলে সন্তানদের নিয়ে পালিয়ে যান স্বামী ও শাশুড়ি। ঘটনাটি ঘটেছে রোববার (১ জুন) সন্ধ্যায়।স্থানীয় গ্রাম পুলিশ আলমগীর হোসেন জানান, মৃত নারীর নাম জেসমিন আক্তার (৩৫)। তিনি চৌগাছা সদর ইউনিয়নের মনমথপুর গ্রামের সোলাইমান হোসেনের স্ত্রী।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. শহিদুর রহমান ইমন জানান, “এনারী গলায় ফাঁস দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।”চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে। ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।”

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৫, /দুপুর ১২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit