শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥ ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ॥ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে-তথ্যমন্ত্রী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা বিশ্বের সেরা দশে মেসির এমএলএস, ত্রিশের বাইরে রোনালদোর সৌদি লিগ

হাজিদের জন্য ‘ফতোয়া রোবট’ চালু

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : মক্কার পবিত্র মসজিদুল হারাম এলাকায় হজযাত্রীদের চলাচল নিয়ন্ত্রণে উন্নত প্রযুক্তি ব্যবস্থার পাশাপাশি নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একটি ‘ফতোয়া রোবট’ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএর তথ্য অনুযায়ী, মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক দপ্তর ‘মিনারাতুল হারামাইন রোবট’-এর দ্বিতীয় সংস্করণ চালু করেছে, যা ‘ফতোয়া রোবট’ নামে পরিচিত। এই রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে (তার ডাটাবেইসে থাকা বিপুলসংখ্যক ফতোয়া বিশ্লেষণ করে) হজ ও ওমরাহ পালনকারীদের ধর্মীয় জিজ্ঞাসার উত্তর দেবে।

সংশ্লিষ্টদের মতে, এটি হজ ও ওমরাহর আধ্যাত্মিক অভিজ্ঞতায় আধুনিক প্রযুক্তির সংযোজনের ক্ষেত্রে সৌদি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সৌদি আরবের ডিজিটাল প্রযুক্তির পথে অগ্রযাত্রা এবং হজযাত্রীদের সর্বোচ্চ সেবার উদ্দেশ্যে স্মার্ট টেকনোলজি ব্যবহারের প্রতিফলন। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এই রোবট পবিত্র মসজিদে (মসজিদুল হারাম ও মসজিদে নববী) হজযাত্রীদের ধর্মীয় জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য বিশেষভাবে প্রস্তুত থাকবে।

উল্লেখ্য, রোবটটি পূর্বনির্ধারিত ও যাচাইকৃত বিপুলসংখ্যক ফতোয়া (ধর্মীয় নির্দেশনা) সংবলিত ডাটাবেইস থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর দিতে পারে। কোনো প্রশ্নের উত্তর যদি তার সিস্টেমে না থাকে, তাহলে সে ব্যবহারকারীকে তাত্ক্ষণিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্ভরযোগ্য ইসলামী গবেষকের সঙ্গে সংযুক্ত করে দেবে, যাতে হজযাত্রীরা খুব সহজে নির্ভুল ধর্মীয় দিকনির্দেশনা গ্রহণ করতে পারেন।

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৫, /সকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit