মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে? মাটিরাঙ্গায় ‘অ্যাক্সেস টু ইউটিলাইজেশন অব লাইফ সেভিং’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা। মাটিরাঙ্গায় এতিম শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিলেন জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খান। ‘বাংলাদেশের কাছে অপমান হয়ে এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া’ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর

ইন্টার মিলানকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : অবশেষে বহু কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করল পিএসজি। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ফরাসি জায়ান্টরা। শনিবার (৩১ মে) জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে ইউরোপসেরা হয় প্যারিস সেইন্ট জার্মেইন।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে পিএসজির হয়ে জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেন ১৯ বছর বয়সী তরুণ ফরসি মিডফিল্ডার ডিজায়ের দুয়ে। বাকি তিনটি গোল করেন আশরাফ হাকিমি, খিচা কাভারাত্সখেলিয়া ও মায়ুলু।

৫৫ বছরের ক্লাব ইতিহাসে এটিই পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। একই সঙ্গে ইউরোপের নবম ক্লাব হিসেবে ‘ট্রেবল’ জয়ের কীর্তি গড়েছে দলটি। অর্থাৎ একটি মৌসুমে লিগ, ঘরোয়া কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার গৌরব। কোচ লুইস এনরিকও দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের বিরল কীর্তি গড়লেন। এর আগে ২০১৫ সালে বার্সেলোনার কোচ হিসেবে তিনি একই অর্জন করেছিলেন।

ম্যাচের শুরু থেকেই একচেটিয়া আধিপত্য ছিল পিএসজির। বল দখল, পাসিং, আক্রমণ সবদিক থেকেই ইন্টার মিলানকে ছাপিয়ে যায় তারা। পুরো ম্যাচে পিএসজি ২৩টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়, যেখানে ইন্টার মাত্র ২টি শট লক্ষ্যে রাখতে পেরেছে।

১২ মিনিটেই পিএসজিকে লিড এনে দেন ইন্টারের সাবেক খেলোয়াড় আশরাফ হাকিমি। ভিতিনিয়ার থ্রু পাস থেকে বল পেয়ে ডিজায়ের দুয়ে হাকিমিকে সহায়তা করেন এবং তিনি সহজেই বল জালে পাঠান। 

এরপর একের পর এক আক্রমণ চালিয়ে দ্বিতীয় গোলটি করেন দুয়ে নিজেই। ডেম্বেলের পাস থেকে নেওয়া তার শট ইন্টারের ডিফেন্ডার ডিমার্কোর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল ও অ্যাসিস্ট করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন এই তরুণ।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আগ্রাসী খেলায় তিনটি গোল করে জয় নিশ্চিত করে পিএসজি। অন্যদিকে, টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া হলো সিমোনে ইনজাগির ইন্টার মিলানের।

মিউনিখের মাটিতে এবারও রচিত হলো নতুন ইতিহাস। নতুন চ্যাম্পিয়নের অভিষেক হলো ইউরোপ সেরার মঞ্চে।

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৫, /সকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit