বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম

ময়মনসিংহে বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৪৪ Time View

ডেস্ক নিউজ : নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার পাগলা থানার লামকাইন গ্রামের হযরত আলী কারীর ছেলে সোহাগ মিয়া (৪০) ও নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের হযরত আলীর ছেলে সাইদুল ইসলাম (১২)। শনিবার (৩১ মে) দুপুরে গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের লামকাইন চর ও নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে পৃথক বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের লামকাইল গ্রামের সোহাগ মিয়া প্রতিদিনের মত আজও বেলা ১১টার দিকে  ব্রহ্মপুত্র নদের চর লামাকাইন নামক স্থানে গরুকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়। দুপুরে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয় । এ সময় বজ্রপাতে দুই গরুরসহ সোহাগ মিয়া ঘটনাস্থলেই মারা যান। নিহতের চাচাতো ভাই লামকাইন ওয়াহেদীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ফেরদৌস আহমেদ বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন।

অপরদিকে, নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের করিমপু গ্রামের সাইদুল ইসলাম তার পরিবারের সঙ্গে গাজীপুরের মাওনা বসবাস করতেন। মাওনা একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পরীক্ষা শেষ হওয়ায় গত সপ্তাহে বাবা হজম আলীর সঙ্গে নিজ বাড়ি কামালপুরে আসে। দুপুরে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল সাইদুল ইসলাম।

হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বজ্রপাতে শিশুর  মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ মে ২০২৫, /রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit