বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
বিয়ের দরজায় তিনবার কড়া নেড়েও কেন ফিরে এসেছেন সুস্মিতা সেন? ৫০ মিনিটের বেশি সময় গোলপোস্ট সামলিয়ে ম্যাচ বাঁচালেন ডিফেন্ডার মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ অসচ্ছলদের আগে ফ্যামিলি কার্ড দিতে হবে: আমিনুল হক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম

শিরোপাখরা ঘোচাতে আর্সেনালকে আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়ানোর পরামর্শ অঁরির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : চলমান মৌসুমে প্রিমিয়ার লিগে লিভারপুল ও আর্সেনাল হেরেছে সমান ৪ ম্যাচে। এমনকি তৃতীয় হওয়া ম্যানচেস্টার সিটিও গানারদের চেয়ে একটি ম্যাচ বেশি জিতেছে। এই মৌসুমে লিগে শুধু এভারটনই (১৫) আর্সেনালের চেয়ে বেশি ম্যাচে ড্র করেছে।  আর্সেনালের সমান (১৪) ম্যাচে ড্র করেছে ক্রিস্টাল প্যালেসও। এতোগুলো ম্যাচে ড্র করার খেসারত গানাররা দিয়েছে লিগের শিরোপা জিয়ের সুযোগ হারিয়ে।

এসব ম্যাচের অনেকগুলোতেই আধিপত্য বিস্তার করে খেলেও গানাররা জয় পায়নি সুযোগ কাজে লাগাতে না পারায়। নিখাদ নম্বর নাইন থাকলে এর অনেকগুলো ম্যাচেই তারা জয় পেতে পারতো। এ কারণেই কোনো নম্বর নাইন দলে ভেড়াতে না পারায় আর্সেনালের কোচ মিকেল আর্তেতার সমালোচনা করেছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি। সমালোচনার পাশাপাশি একজন খেলোয়াড়কে দলে ভেড়ানোর পরামর্শও দিয়েছেন ‘দ্য ইনভিন্সিবল’ খ্যাত আর্সেনালের অপরাজেয় দলের প্রধান তারকা।

গানারদের কোচ আর্তেতার গত গ্রীষ্মেই একজন সেন্টার ফরোয়ার্ডকে স্বাক্ষর করানো উচিত ছিল বলে জানিয়েছেন অঁরি। তার মতে অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ এক্ষেত্রে গানারদের জন্য সেই মিসিং পাজল হতে পারেন, যার ওভাবে সাফল্য পাচ্ছে না গানাররা।
আর্সেনাল কিংবদন্তি থিয়েরি অঁরি। ছবি: রয়টার্স

স্কাই বেট’র স্টিক টু ফুটবল পডকাস্টে অঁরি বলেন, ‘যদি আপনি ইনজুরি এবং যে খেলোয়াড়রা এসেছেন, যাদের তিনি (আর্তেতা) এনেছেন তাদের দিকে তাকান। যখন সবাই নম্বর নাইন চেয়েছিলেন, তিনি রাহিমকে (স্টার্লিং) আনলেন। তার কাছে একজন নয় নম্বরকে আনার সময় ছিল, আমি কোচ নই, জানি না কীভাবে আলোচনা করতে হবে…সবাই একজন নয় নম্বরের জন্য চিৎকার করছিল–তখন অবশ্য সে জিতছিল, যাই হোক। আমরা যখন রিয়াল মাদ্রিদকে হারালাম, আমাদের নয় নম্বরকে প্রয়োজন পড়েনি।’

হুলিয়ান আলভারেজের প্রশংসায় পঞ্চমুখ থিয়েরি অঁরি। ছবি: রয়টার্স

এই আলোচনায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা হুলিয়ান আলভারেজের প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন অঁরি, ‘এই মুহূর্তে আমার পছন্দের যে নম্বর নাইনের নাম মনে আসছে হুলিয়ান আলভারেজ। আমরা এটা নিয়ে কথা বলেছিলাম, চাপ তৈরি করা, একা খেলায়, লো ব্লক ডিফেন্সের বিপক্ষে, আপনি যা চান সে করতে পারে।

আপনি কি সেদিন তার সেই ফ্রি-কিকটা (রিয়াল বেতিসের বিপক্ষে) দেখেছেন?  সে একাই বল ধরে রাখতে পারে, অলিম্পিকে খেলেছে, কোপা আমেরিকায় খেলেছে। আমি তাকে বলতে শুনিনি, “আমি ক্লান্ত কিংবা ক্লান্ত নই।” আশা করি তার সঙ্গে খারাপ কিছু ঘটবে না। সে সবকিছুই খেলেছে এবং যেভাবে খেলে আমি তা পছন্দ করি।’

২০২০ সালের পর আর কোনো শিরোপা না জেতা আর্সেনাল এই গ্রীষ্মে স্ট্রাইকার দলে ভেড়ানোর পরিকল্পনা করেছে। তবে তাদের পছন্দের তালিকায় আলভারেজ নেই। আরবি লাইপজিগের বেঞ্জামিন সেকো এবং স্পোর্টিং সিপির ভিক্তর গিওকারেস গানারদের পছন্দের তালিকায় আছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit