রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’!

বন্যপ্রাণীদের নীরব এলকা সজল-বুবলীর শুটিং, ক্ষুব্ধ জয়া বললেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় চলছে শবনম বুবলী ও আব্দুন নূর সজল অভিনীত নতুন সিনেমা ‘শাপলা শালুক’-এর শুটিং। গত নয়দিন ধরে পুরো ইউনিট ব্যস্ত সময় পার করছে এই নির্জন লোকেশনে।

তবে সম্প্রতি শুটিং স্পট থেকে উঠে এসেছে নতুন খবর। শ্যুটিংয়ের সময় তাদের টিমের ওপর হামলা চালিয়েছে প্রায় ৮-৯টি বন্য হাতির একটি দল। বিষয়টি নিশ্চিত করে সজল জানান, ‘গত ৯ দিন ধরে এখানে শুটিং করছি। এখানে প্রায়সময়ই বন্যহাতি আক্রমণ করে। আমাদের সেটে প্রায় ৮/৯টা বন্যহাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদেরকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের।’

বুবলী শুটিং লোকেশন সম্পর্কে বলেছিলেন, ‘এই লোকেশনে আগে কখনো শুটিং করিনি। পরিবেশটা খুবই নিরিবিলি। দর্শকদের জন্য চোখ জুড়ানো লোকেশন হবে।’এই ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি মনে করছেন, এই শুটিংয়ের ফলে বনের পরিবেশ নষ্ট হচ্ছে। ফলে সজল-বুবলীর এই সিমেনার শুটিং বন্ধে বন বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন জয়া আহসান।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে নিজের ফেসবুকে একটি সংবাদ ফটোকার্ড শেয়ার করে তিনি লেখেন, ‘এই আরেক উপদ্রব বনের ভেতর। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট ক্যামেরা একশন শুরু করা যায়?’ জয়া প্রশ্ন তোলেন, ‘মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান-বাজনা এগুলো কি এলাউ করা ঠিক হবে এরকম একটা সেন্সিটিভ জায়গায়?’

জয়ার এই অবস্থানের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, বনের মতো প্রাকৃতিক পরিবেশে শুটিং ইউনিটের কোলাহল, শব্দ ও বর্জ্য বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit