বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না: তাপসী

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : প্রায় ১০ বছর ধরে ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোর সঙ্গে সম্পর্কে ছিলেন বলিউডের অভিনেত্রী তাপসী পান্নু। পরে অলিম্পিক পদকজয়ী এই তারকাকে বিয়ে করেন তিনি। বিয়ের তিন বছরের মাথায় এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। জানালেন, তিনি যে বিবাহিত, সেটাই নাকি ভুলতে বসেছেন।

বিয়ের বিষয়ে তিনি খানিকটা সেকেলে বলে দাবি করেন তাপসী। বিয়ে মানে সেটা যে সারাজীবনের বন্ধন, তাতেই আস্থা রাখেন ‘ডানকি’ অভিনেত্রী। তাপসী জানান, জীবনসঙ্গী হিসেবে তিনি এমন কাউকে চাননি, যিনি তার কথায় উঠবেন-বসবেন। এছাড়া ম্যাথিয়াসও কখনো তার ওপর কোনো চাপ সৃষ্টি করেননি।

সম্পর্কের শুরু থেকেই তাদের মধ্যে এক অদ্ভুত সহজ সমীকরণ ছিল। মাথিয়াসের সঙ্গে তার সম্পর্ক সুদীর্ঘ চলার কারণ, তারা দুজনেই বাস্তববাদী। প্রসঙ্গত, শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাপসী পান্নু অভিনীত সিনেমা ‘অ্যাসি’। এটি পরিচালনা করেছেন অনুভব সিনহা। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে প্রায় ১,৭০০টি স্ক্রিনে প্রদর্শিত হলেও প্রথম দিনে আয়ের পরিমাণ ছিল মাত্র ১ কোটি রুপি। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit