শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
স্কটল্যান্ডের বিপক্ষে হারলে ব্রাজিলের কী হবে? রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

সুদানে কলেরার প্রাদুর্ভাব, দুই দিনে ৭০ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের রাজধানী খার্তুমে কলেরার প্রাদুর্ভাবে দুই দিনে ৭০ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। দ্রুত ছড়িয়ে পড়া এই মহামারির সঙ্গে লড়াই করছেন খার্তুমের বাসিন্দারা। সেখানে মৌলিক পরিষেবাগুলো ভেঙে পড়েছে। খবর এএফপির। 

খার্তুম রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ৯৪২ জন নতুন করে আক্রান্ত হয়েছে এবং ২৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এছাড়া মঙ্গলবার আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭৭ জন এবং ৪৫ জন মারা গেছে।

এর আগে দেশটিতে ড্রোন হামলার জন্য আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করে রাজধানীজুড়ে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার কয়েক সপ্তাহ পরেই এই মহামারি পরিস্থিতি শুরু হলো।

গত সপ্তাহে সেনা-সমর্থিত সরকার ঘোষণা করেছে যে, তারা আধাসামরিক বাহিনীর হাত থেকে রাজধানীর কেন্দ্রস্থল পুনরুদ্ধারের দুই মাস পর খার্তুম রাজ্যে তাদের শেষ অবস্থান থেকে আরএসএফ যোদ্ধাদের সরিয়ে দিয়েছে।

 

মঙ্গলবার পর্যন্ত গত এক সপ্তাহে ১৭২ জনের মৃত্যুর খবর দিয়েছে ফেডারেল স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে ৯০ শতাংশ মৃত্যুই হয়েছে খার্তুম রাজ্যে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, আইসোলেশন সেন্টারে থাকা ৮৯ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠছেন, তবে তারা সতর্ক করে দিয়েছে যে, পরিবেশগত অবস্থার অবনতির কারণে সংক্রমণ আরও বাড়তে পারে।

দেশটির সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত এবং ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ একে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট বলে বর্ণনা করেছে। সংঘর্ষের কারণে প্রধান যুদ্ধক্ষেত্রের ৯০ শতাংশ পর্যন্ত হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit