শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কয়েক দিনের মধ্যে গাজায় যুদ্ধবিরতির আশা যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আলোচনার সঙ্গে জড়িত তিনটি সূত্রের বরাত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস আশাবাদী যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের নতুন প্রস্তাবের ফলে শিগগিরই একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়ছে, ‘যুদ্ধবিরতির সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ যদি নিজেদের অবস্থান থেকে কিছুটা ছাড় দেয়, তাহলে কয়েক দিনের মধ্যেই আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারি।’

বুধবার রাতে হামাস জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং মানবিক সাহায্যের অবাধ প্রবেশের জন্য একটি সাধারণ কাঠামোর বিষয়ে উইটকফের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। হামাসের এক বিবৃতিতে বলা হয়, আমরা উইটকফের সঙ্গে একটি সাধারণ কাঠামোর বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছি, যা স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরাইলি দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং মানবিক সাহায্যের অবাধ প্রবেশ নিশ্চিত করবে।
হামাস জানায়, চুক্তিতে ‘যুদ্ধবিরতি ঘোষণার পর গাজার বিষয়গুলো পরিচালনার জন্য একটি পেশাদার কমিটি গঠন’ অন্তর্ভুক্ত রয়েছে। হামাস আরও বলেছে, তারা মধ্যস্থতাকারীদের গ্যারান্টির ভিত্তিতে পারস্পরিক সম্মত সংখ্যক ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে ১০ জন জীবিত ইসরাইলি জিম্মি এবং আরও বেশ কয়েকজনের দেহাবশেষ মুক্তি দেবে।
অ্যাক্সিওস জানিয়েছে, হামাসের এই ঘোষণার পর উইটকফ ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রেসিডেন্টের অনুমোদনের জন্য ‘একটি নতুন টার্মশিট’ তৈরি করেছেন। এ প্রসঙ্গে স্টিভ উইটকফ বলেন, একটি অস্থায়ী যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী সমাধান, সেইসঙ্গে সংঘাতের শান্তিপূর্ণ সমাধান সম্পর্কে আমি খুবই আশাবাদী।
সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার শীর্ষ উপদেষ্টা রন ডার্মারের পাশাপাশি ফিলিস্তিনি-আমেরিকান ব্যবসায়ী বিশারা বাহবাহের মাধ্যমে দোহায় হামাস নেতাদের সঙ্গে আলোচনা করেছেন উইটকফ ।
সূত্র: আল জাজিরা

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit