শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব রাশিয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে পরবর্তী ধাপের আলোচনার প্রস্তাব জানিয়েছে রাশিয়া।দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, তারা আগামী ২ জুন ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার পরবর্তী রাউন্ড আয়োজনের প্রস্তাব দিয়েছেন।

টেকসই শান্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে এ আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।  খবর রয়টার্সের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে চলতি মাসের শুরুতেই ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন মস্কো ও কিয়েভের কর্মকর্তারা।  ২০২২ সালে শুরু হওয়া যুদ্ধের পর এটিই ছিল দুপক্ষের মধ্যে প্রথম কোনো সরাসরি বৈঠক।

কিয়েভ ও তার মিত্ররা ১৬ মার্চের ওই বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা প্রত্যাশা করলেও শেষ পর্যন্ত তা হয়নি। দুই পক্ষ শেষ পর্যন্ত কেবল ১ হাজার করে যুদ্ধ বন্দি বিনিময়ে সম্মত হয়েছিল। মস্কো বলছে, কোনো যুদ্ধবিরতির আগে কিছু শর্ত অবশ্যই পূরণ হতে হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গই ল্যাভরভ বলেছেন, কেবল কথায় নয়, আন্তরিকভাবে শান্তি প্রক্রিয়ার সফলতা দেখতে আগ্রহী তারা ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন নতুন রাউন্ডের আলোচনা আয়োজনে সহায়তা করবে। 

এর আগে গত ১৯ মে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর বলেছিলেন, ভবিষ্যৎ শান্তিচুক্তি বিষয়ক একটি স্মারকলিপি তৈরিতে মস্কো ইউক্রেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত। ইউক্রেন শান্তি আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি বুধবার ল্যাভরভের আগে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছিলেন, তিনি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভকে ফোন করে পরবর্তী বৈঠকের তারিখ ও স্থান নিয়ে মস্কোর প্রস্তাব জানিয়েছেন।

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit