শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মিডিয়া কাপ ফুটবলে যুগান্তরের জয়রথ চলছেই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রেখেছে টিম যুগান্তর। পল্টনের আউটার স্টেডিয়ামে টেলিভিশন চ্যানেল আরটিভিকে ৩-০ গোলে হারিয়েছে দলটি।

সাদ্দাম হোসেন ইমরানের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হওয়া ২০ মিনিটের এই খেলায় বল দখলে রেখে প্রতিপক্ষ টিমের ওপর আধিপত্য বিস্তার করেছে টিম যুগান্তর। প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি যুগান্তরের ফুটবলাররা।

প্রতিপক্ষকে চাপে রেখে পুরো সময়টাতে প্রতিপক্ষের রক্ষণভাগের পরীক্ষা নিয়েছে যুগান্তর টিম। তবে সেই পরীক্ষায় পাস করতে পারেনি আরটিভি। বরং রক্ষণভাগে দেয়াল তুলে আরও বেশি গোল হজম করা থেকে বেঁচেছে দলটি।

ম্যাচের পুরোটা সময় প্রতিপক্ষের রক্ষণের পরীক্ষা নেওয়া মাজহার মিথুন জোড়া গোল করেছেন। দলের হয়ে অপর গোলটি করেছেন জ্যোতির্ময় মণ্ডল। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাজহার মিথুন।

এর আগে, গত সোমবার পল্টনের আউটার স্টেডিয়ামে দৈনিক মানবজমিনকে ২-০ গোলে হারিয়েছিল টিম যুগান্তর।

টিম যুগান্তরের সদস্যরা হলেন- কাজী জেবেল (অধিনায়ক), মাজহার মিথুন, হামিদ বিশ্বাস, সাদ্দাম হোসেন ইমরান, জ্যোতির্ময় মণ্ডল, চমং উ মারমা, হেলাল নিরব, সাহাদাতুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন (গোলরক্ষক)। 

টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির হোসেন।

উল্লেখ্য, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজন করে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নিয়েছে গণমাধ্যমের মোট ৩২টি ফুটবল দল।

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit