শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

রাঙামাটিতে ইউপিডিএফ কর্তৃক রাস্তা বন্ধের  প্রতিবাদে হাজারো মানুষের মানববন্ধন

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৪০ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : পাহাড়ে সশস্ত্র তৎপরতায় লিপ্ত উপজাতীয়দের আঞ্চলিকদল ইউপিডিএফ কর্তৃক সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধ করেছে হাজারো গ্রামবাসি। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির লংগদু উপজেলা সদরে এই মানববন্ধন কর্মসূচী পালন করে স্থানীয় তিন উপজেলার বাসিন্দারা। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি, ব্যবসায়ি, এলাকাবাসীসহ সুশীল সমাজের প্রতিনিতিবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৫৪ বছরের সাধনা রাঙামাটি জেলা সদরের সাথে সংযোগ সড়ক হয়ে, নানিয়ারচর দিয়ে লংগদু হয়ে বাঘাইছড়ি সাজেক পৌঁছাবে সাধারণ মানুষ। সেই আশার ফলন যখন ফুটঁতে শুরু করেছে, ঠিক তখনি বাঁধা হয়েছে দাড়িয়ে পাহাড়ে বসবাসরত কিছু অসাধু গোষ্ঠী তথা আঞ্চলিকদলীয় সন্ত্রাসীরা। গত ২৬ মে নানিয়ারচর এলাকায় রাস্তা না হওয়ার জন্য মানববন্ধন করে তারা। তার প্রতিবাদে এবং দ্রুত সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে মাত্র ২৪ কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন করতে লংগদুতে মানববন্ধনে ঝড়ো হয়েছে হাজারো মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, তিন উপজেলার স্বপ্নের সড়ক নানিয়ারচরে ২৪ কিলোমিটার সড়কের কাজ বন্ধ করে দিতে পায়তারা করছে অসাধু গোষ্ঠীরা। তাই দ্রুততম সময়ে সেনাবাহিনীর মাধ্যমে জেলা শহরের সাথে মাত্র ২৪ কিলোমিটার সড়ক তৈরী করে তিন উপজেলা উন্নয়নের সাধারণ মানুষের কষ্ট লাগব করতে হবে।

প্রসঙ্গত: নানিয়ারচর উপজেলা হতে লংগদু উপজেলা পর্যন্ত রাস্তা নির্মান করার জন্য ৩/৪ বছর যাবত চেষ্টা করা হলেও ইউপিডিএফ মুল এর সন্ত্রাসী কর্মকান্ডের কারনে রাস্তাটির নির্মান কাজ বন্ধ রয়েছে। বর্ণিত এলাকাটি ইউপিডিএফ মুল অধ্যুষিত এলাকা। রাস্তাটি নির্মাণ হলে জনসাধারন অবাধে চলাচল করলে ইউপিডিএফ মুল এর আধিপত্য ও চাদাঁবাজী অনেকটা কমে যাবে।

ইউপিডিএফ মুল রাস্তা না করার বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধীতা করছে এবং এলাকার সাধারন উপজাতীয় জনগনকে ভুল বুঝিয়ে এবং ভয়-ভীতি প্রদর্শন করে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে বলে জানা যায়। নানিয়ারচর ও লংগদু উপজেলা বাসীর দীর্ঘদিনের দাবী রাস্তাটি নির্মাণ করার। সড়কটি নির্মিত হলে তিনটি উপজেলার কয়েক লাখ মানুষের ভাগ্য বদলে যাবে।

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit