মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

তৃতীয় বিশ্বযুদ্ধই একমাত্র পরিণতি, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, “তৃতীয় বিশ্বযুদ্ধ একমাত্র সত্যিকারের ভয়াবহ পরিস্থিতি।” ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন : ‘ভ্লাদিমির পুতিন বুঝতে পারছে না যে, আমি না থাকলে রাশিয়ার জন্য সত্যিই ভয়াবহ কিছু ঘটতে পারত। কারণ, তিনি আগুন নিয়ে খেলছেন!’

এর প্রতিক্রিয়ায় মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন: “ট্রাম্প ‘আগুন নিয়ে খেলা’ এবং রাশিয়ার জন্য ‘ভয়াবহ ঘটনা’ নিয়ে যা বলেছেন, তার জবাবে আমি শুধু একটি সত্যিকারের ভয়াবহ ঘটনার কথা বলতে পারি- সেটা হচ্ছে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’। আশা করি, ট্রাম্প এটি বুঝবেন।”

এদিকে, ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ কেলগ বুধবার রাশিয়ার শীর্ষ কর্মকর্তাকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা উস্কে দেওয়ার জন্য দোষারোপ করেছেন। কেলগ বলেছেন, “তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় সৃষ্টি করা দুঃখজনক এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। এটি কোনো বৈশ্বিক শক্তির জন্য শোভন নয়।”

কেলগ আরও দাবি করেছেন: “ট্রাম্প যুদ্ধ থামাতে এবং হত্যা বন্ধ করতে চাইছেন। আমরা রাশিয়ার কাছ থেকে সেই শর্তাবলী আশা করছি, যার প্রতিশ্রুত এক সপ্তাহ আগে দেওয়া হয়েছিল। এখনই যুদ্ধবিরতি কার্যকর করুন।” 

একই বিষয়ে মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম এক্স-এ এক বার্তায় রুশ প্রেসিডেন্টকে সতর্ক করে বলেছেন, “হোয়াইট হাউসে এখন নতুন একজন প্রেসিডেন্ট রয়েছেন। পুতিনের সেই পুরোনো পদ্ধতি আর কাজ করবে না।” তিনি আরও বলেন: “পুতিন পরিস্থিতি শান্ত করার বদলে উত্তেজনা বাড়াচ্ছেন, যুদ্ধ দীর্ঘায়িত করছেন, এই আশায় যে অন্যরা আগ্রহ হারাবে।”

অন্যদিকে, মার্কিন গণমাধ্যম সিএনএনের এক খবরে জানা গেছে, রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা যাচাই করছে হোয়াইট হাউস। গত কয়েক সপ্তাহে মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব তৈরি করা হলেও ট্রাম্প এখনো তা অনুমোদন করেননি। তবে সূত্রমতে, ট্রাম্প আগের মতো এবারও নিষেধাজ্ঞা স্থগিত করতে পারেন- যেমন অতীতে রাশিয়ার বিরুদ্ধে হুমকি দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি।

সূত্র : পার্সটুডে ও আল-জাজিরা।

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৫, /রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit