মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

দেশের মানুষ পদত্যাগের নাটক দেখেছে: সালাহউদ্দিন আহমদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, কারও পদত্যাগ চাইনি। দেশের মানুষ পদত্যাগের নাটক দেখেছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছিলাম।

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠানে এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের জন্য কথা বলি—সেটা যদি আমাদের অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারবার করব। আশা করি, এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে। আদালতের রায় কার্যকরের মাধ্যমে ইশরাক হোসেনের শপথ পাঠ করাবেন। নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করবেন।

তিনি আরও বলেন, অন্যথায়, এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যদি দেশের মানুষ গণতন্ত্র ও নির্বাচনের জন্য আন্দোলন করতে বাধ্য হয়, তবে সেটি হবে ইতিহাসের একটি দুঃখজনক অধ্যায়। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে সুকৌশলে বিভেদ সৃষ্টির পাঁয়তারা চলছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের নির্যাতন, গুম, খুনের কথা আমরা ভুলতে বসেছি।

দেশের মানুষ আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে। তিনি আরও বলেন, আইনের শাসন এখন হুমকির মুখে, আদালতের রায় কার্যকর হয় না। যেন আর কখনও ফ্যাসিবাদ ও নব্য স্বৈরাচারের উদ্ভব না ঘটে—আমরা তেমন একটি রাষ্ট্র চাই।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৫, /রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit