শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান

নওগাঁয় মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে প্রিন্ট মিডিয়া একাদশের দাপুটে জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫৪ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় অনুষ্ঠিত মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে দাপুটে জয় অর্জন করেছে প্রিন্ট মিডিয়া একাদশ। ইলেক্ট্রনিক মিডিয়া একাদশকে ৪-২ গোলে হারিয়েছে প্রিন্ট মিডিয়া একাদশ। বুধবার বিকেল ৪টায় এই ম্যাচের উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। ম্যাচের শুরুতেই প্রিন্ট মিডিয়া একাদশ। প্রথমার্ধেই একের পর আক্রমণ তুলে ৩-০ গোলে এগিয়ে যায় প্রিন্ট একাদশ। দ্বিতীয়ার্ধে মাঠে বল গোড়ানোর কিছু পরেই এক গোল করে ব্যবধান কমায় ইল্ট্রেনিক একাদশ। পরবর্তীতে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আগে প্রিন্ট ও ইল্ট্রেনিক একাদশ আরও একটি করে গোল করে প্রতিপক্ষের জালে। শেষ পর্যন্ত ৪-২ গোলের দাপুটে জয় তুলে নেয় প্রিন্ট মিডিয়া একাদশ। জেলার চারটি সাংবাদিক সংগঠন- নওগাঁ জেলা প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও জেলা রিপোর্টাস ইউনিটির যৌথ আয়োজনে এই মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদের মাঝে পুরুষ্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার ও নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর আহবায়ক ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম বলেন, জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের মধ্যে পারস্পারিক সৌহার্দপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এখানে প্রতিযোগিতার মনোভাবের চেয়ে ভাতৃত্ববোধ বেশি দেখাটাই আনন্দের। খেলা শেষে সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে সাংস্কৃতি সন্ধ্যা ও প্রীতিভোজের আয়োজন রয়েছে। এখানে চারটি সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেবেন।
জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য বেলায়েত হোসেন বলেন, এই ফুটবল ম্যাচ সাংবাদিকদের জন্য একটি মিলনমেলা। জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সভাপতি আজাদ হোসেন মুরাদ বলেন, এই ম্যাচকে ঘিরে সাংবাদিকদের মধ্যে কয়েকদিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। আজকে খুবই আনন্দঘন পরিবেশে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। 
কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit