বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বৈশ্বিক পারমাণবিক জ্বালানি ক্লাবে বাংলাদেশ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী দূর্গাপুর পুলিশের অভিযানে প্রায় ৪৮০ বোতল ফেনসিডিল জব্দসহ আটক -১ শরিফুলের ইতিহাস, মুশফিক-মিরাজের উন্নতি পূর্বধলায় আওয়ামী লীগ নেতা মাইন উদ্দিন আহমেদ গ্রেপ্তার নেপালের ভূমিধস এলাকায় চীনের ড্রোন মোতায়েন তেহরানের সঙ্গে আলোচনায় তাড়া নেই ট্রাম্পের

কুরবানি পশুর বর্জ্য অপসারণে বিনামূল্যে পরিবেশসম্মত ব্যাগ সরবরাহ করবে সিটি কর্পোরেশ ও পৌরসভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : কুরবানি পশুর নির্ধারিত হাটের বর্জ্য ও কুরবানি পরবর্তী বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের লক্ষ্যে দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভা বিনামূল্যে পরিবেশসম্মত ব্যাগ সরবরাহ করবে। স্বাস্থ্যসম্মত ও পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে প্রতিটি হাটে মনিটরিং সেল স্থাপন করা হবে। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কুরবানির বর্জ্য ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে গত ১৫ মে ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ এলাকায় প্রচারপত্র বিতরণের জন্য চার লাখ প্রচারপত্র মুদ্রণ করা হবে।

এছাড়া নির্দিষ্টস্থানে পশু কুরবানিসহ সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি ঈদের আগের জুমা ও ঈদের নামাজের খুৎবার সময় প্রচার করা হবে। পরিবেশ দূষণ রোধকল্পে স্থানীয় হাট-বাজার ও উন্মুক্ত এলাকায় গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় প্রচারপত্র বিতরণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৫, /সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit