রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় আশ্রয় এনশিওর প্রকল্পের সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৫৯ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় বেসরকারী এনজিও সংস্থা আশ্রয় এনশিওর প্রকল্পের অর্ধ-বার্ষিক ইডিসি সভা মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে প্রান্তিক পরিবারের শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে আশ্রয় এনশিওর প্রকল্পের উদ্যোগে উক্ত সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিশিত কুমার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন। 
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার ফিরোজ আল মামুন, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার একেএম খোকন, হুমায়ুন কবির, আব্দুর রহিম, শাহনাজ আক্তার, দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়ক আছির উদ্দীন, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, এনজিও প্রতিনিধিবৃন্দ, ইডিসি সদস্যবৃন্দ, আশ্রয় এনসিওর প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাক, প্রকল্প ব্যবস্থাপক সেলিম উদ্দিন, উপজেলা ম্যানেজার তহমিনা খাতুন প্রমূখ। 
উল্লেখ্য, আশ্রয় এনসিওর প্রকল্প পত্নীতলা উপজেলা এবং জেলার নিয়ামতপুর উপজেলার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ বছর বয়সি শিশুদের মানসম্মত ও বিনোদন মূলক শিক্ষা নিশ্চিত করতে ২০২১ হতে কার্যক্রম পরিচালনা করে আসছে। চলতি বছরে প্রকল্পের ফেইজ আউট হবে পাশাপাশি কমিউনিটি ফিলানথ্রপির মাধ্যমে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের হাতে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৫, /বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit