রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ভাঙা হাতে ব্যাট করছিলেন, ম্যাচের পর দল থেকে বাদ চিরতরে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৪০ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ান জানিয়েছেন, ২০১৬ সালে ভাঙা হাতে খেলে টেস্ট ম্যাচে অংশ নেওয়ার পরই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। সেই সময়টা তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন অধ্যায় ছিল বলে মন্তব্য করেন তিনি।

রনভীর এলাহাবাদিয়ার ইউটিউব শো ‘তাকাত’-এ ধাওয়ান বলেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় ছিল সেটা। আমি খুবই মরিয়া ছিলাম। জানতাম রান না করলে দল থেকে বাদ পড়ব। কোলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ ছিল। প্রথম ইনিংসে আমি আউট হয়ে যাই। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামি, তখন ট্রেন্ট বোল্টের একটি বলে আমার হাত ভেঙে যায়।’

তিনি আরও বলেন, ‘আমি জানতাম যদি আমি ওই ইনিংসে না খেলি, তাহলে দল থেকে বাদ পড়ব। তাই ঠিক করলাম খেলবই। ভাবলাম যেহেতু মরতে হবে, তাহলে মাঠেই মরব! আমি ভাঙা হাতে ব্যাটিং করলাম, ১৫-২০ রানের মতো করেই আউট হলাম। তারপর থেকেই আমি টেস্ট দলের বাইরে।’

এই ঘটনার কয়েক বছর পর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাদের প্রতি আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন ধাওয়ান। ইনস্টাগ্রামে ধাওয়ান লেখেন, ‘পিচে শুধু শটই নয়, বন্ধুত্বও তৈরি হয়। দুই কিংবদন্তি রোহিত শর্মা আর বিরাট কোহলির সঙ্গে মাঠ ভাগ করে নিতে পেরে গর্বিত। স্মৃতি, হাসি এবং ইতিহাস গড়া সব মুহূর্তের জন্য ধন্যবাদ। টেস্ট ক্রিকেট তোমাদের মিস করবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৫, /বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit