রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
মাঠে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যাচ্ছে ফিফা, আসছে নতুন নিয়ম জিম্বাবুয়েকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ৩ মার্চ চন্দ্রগ্রহণ, বিভাগীয় শহরে যখন দেখা যাবে মহাজাগতিক দৃশ্য পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। শরীয়তপুর টাইলস-স্যানেটারী-থাই ও হার্ডওয়ার ব্যবসায়িদের ইফতার দিনাজপুরে চঞ্চল্যকর শিশু হত্যা মামলায় গ্রেফতার আসামী আমানুলের স্বীকারোক্তি মূলক জবানবন্দী বড়পুকুরিয়ার কয়লাতে আগুন বিক্রি না করায় লাখ লাখ  টাকা রাজস্ হারাচ্ছে সরকার বাঁচা-মরার লড়াইয়ে সন্ধ্যায় মুখোমুখি ভারত-উইন্ডিজ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‎লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক!

পুরনো মাছ ধরার জাল দিয়ে রুশ ড্রোন আটকাচ্ছে ইউক্রেন!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ড্রোন হামলা প্রতিরোধে ইউক্রেন সেনাদের নতুন অস্ত্র মাছ ধরার জাল! স্ক্যান্ডিনেভিয়ার দুই দেশ ডেনমার্ক এবং সুইডেন থেকে ২৪ লক্ষ ইউরোয় (প্রায় ২৫ কোটি টাকা) মাছ ধরার জাহাজে ব্যবহৃত বাতিল হওয়া জাল কিনেছে ভলোদিমির জেলেনস্কির দেশ!

গত মার্চ মাস থেকেই ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ ড্রোন হামলা প্রতিরোধে মাছধরা জাল ব্যবহারের অভিনব পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছিল। তা যথেষ্ট কার্যকর হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে। 

দুই ভাবে ব্যবহৃত হচ্ছে সমুদ্রে মাছ ধরার কাজে ব্যবহৃত সেই সব শক্তপোক্ত জাল। প্রথমত, আত্মঘাতী ড্রোনের হামলা ঠেকাতে। দ্বিতীয়ত, নজরদারি ও বোমা-ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন ধরার ফাঁদ হিসেবে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেন সেনার বাঙ্কার, শিবির এমনকি অসামরিক গুরুত্বপূর্ণ স্থানগুলি ঘিরে ইস্পাতের খুঁটি বা গাছ থেকে জাল টাঙাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই রুশ আত্মঘাতী ড্রোন সেই জালে আটকে গিয়ে ফেটে যাচ্ছে। ফলে বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হচ্ছে। ইউক্রেনীয় সেনাদের জীবন রক্ষা পাচ্ছে। এ ছাড়া, উঁচু গাছ বা শহরাঞ্চলের বহুতলে উল্লম্ব ভাবে জাল টাঙিয়ে ‘ড্রোন ধরার ফাঁদ’ হিসাবে ব্যবহার করা হচ্ছে। সামরিক ইতিহাসে যুদ্ধ পরিস্থিতিতে নতুন উদ্ভাবনের দৃষ্টান্ত রয়েছে অনেক। তারই সাম্প্রতিকতম উদাহরণ কিয়েভের ‘ড্রোনশিকারি জাল’।

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৫, /সকাল ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit