মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

রাঙামাটিতে সেনাবাহিনীর দ্রুত অভিযানে ১৫ লাখ টাকার চুরি হওয়া গোল কাঠ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪৩ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর তাৎক্ষণিক অভিযানে চুরি হওয়া প্রায় ১৫ লাখ টাকা মূল্যের গোল কাঠ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, উপজেলার রাবার বাগান এলাকা থেকে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা বাজার মূল্যে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের গোল কাঠ চুরি করে নিয়ে যায়। ঘটনার পর শনিবার সকালে কাঠের মালিক ও ব্যবসায়ী মো. সোহেল বিষয়টি নানিয়ারচর সেনা জোনকে অবহিত করেন। ভুক্তভোগী ব্যবসায়ী মো. সোহেল জানান, চুরির বিষয়টি জানতে পেরে তিনি সকাল আনুমানিক ৭টার দিকে নানিয়ারচর সেনা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল্লাহর সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করেন।

খবর পাওয়ার পর নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমানের নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল্লাহ নিজস্ব তথ্যসূত্রের মাধ্যমে চুরি হওয়া কাঠের অবস্থান শনাক্ত করেন। পরে সেনাবাহিনীর একটি বি-টাইপ টহল দল কৃষ্ণ মা ছড়া পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া গোল কাঠগুলো উদ্ধার করতে সক্ষম হয়। অভিযান শেষে ভুক্তভোগী ব্যবসায়ী মো. সোহেল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত কাঠগুলো তার বলে শনাক্ত করেন।

স্থানীয়রা জানান, সেনাবাহিনীর দ্রুত ও পেশাদারিত্বপূর্ণ অভিযানের কারণে চুরি হওয়া বিপুল পরিমাণ কাঠ উদ্ধার সম্ভব হয়েছে। এ ঘটনায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের মতে, বাংলাদেশ সেনাবাহিনীর এমন তৎপরতা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় তাদের আন্তরিকতা আবারও প্রমাণ করেছে।

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৬,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit