শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ: কপার টি-এর সুবিধা অসুবিধা ও স্বাস্থ্যঝুঁকি চিরাগের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা কেন ইরান যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে নেই বড় কোনো প্রতিবাদ, নেপথ্যে কী? রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল ইরানকে ‘সঠিক পথ’ বেছে নেয়ার আহ্বান মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইমামতি প্রসঙ্গে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার প্রধানমন্ত্রীর পরিবারের নববর্ষ উদযাপনের প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি যুক্তরাষ্ট্রের পক্ষে ‘মনস্তাত্ত্বিক অপারেশন’ চালাচ্ছে রয়টার্স: ইরান ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

ডিআরইউ’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৯ Time View

ডেস্ক নিউজ : বর্ণাঢ্য আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার সকালে ডিআরইউ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করা হয়। 

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

অনুষ্ঠানে আমীর খসরু বলেন, আমাদের ঐক্য হবে গণতান্ত্রিক, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য। যার মধ্যে মিডিয়ার স্বাধীনতা অন্তর্নিহিত আছে। গণতান্ত্রিক সরকার যে রিফর্ম করতে পারবে তা এই সরকার পারবে না। আগামী দিনে ঐক্য থাকবে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য। 

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, আমরা নির্বাচন চাই একই সঙ্গে সংস্কারও জরুরি। রাষ্ট্রীয় সরকারের সংস্কার সঠিকভাবে না হওয়ার কারণে ফ্যাসিবাদ জন্ম নিয়েছে। সুতরাং ফ্যাসিবাদ যাতে আর কখনো ফিরে না আসতে পারে সেজন্য সংস্কার সঠিকভাবে সম্পন্ন করতে হবে। এতে মিডিয়াসহ সব সেক্টরে স্বাধীনতা বজায় থাকবে।

আবু সালেহ আকন বলেন, ৩০ বছরের পথচলায় ডিআরইউ শুধু একটি সংগঠন নয়, এটি এখন দেশের সাংবাদিক সমাজের শক্তিশালী কণ্ঠস্বর। তিনি বলেন, ডিআরইউ সব সময়ই সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা এবং পেশাগত উৎকর্ষতা অর্জনে কাজ করে এসেছে। আমরা চাই সাংবাদিকরা নির্ভয়ে এবং দায়িত্বশীলভাবে তাদের পেশাগত কাজ চালিয়ে যেতে পারেন, সে জন্য ডিআরইউ সবসময় পাশে থাকবে।

অনুষ্ঠানে ডিআরইউ’র সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম আজাদ, ডিআরইউ সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি শহিদুল ইসলামসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাল্টিমোড গ্রুপের ভাইস চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল মিন্টু। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৫, /রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit