বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম

দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৫০ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ইট ভর্তি ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (২৬ মে) বিকেলে পৌরশহরের ভাঙ্গাব্রীজ সংলগ্ন ঠাকুরবাড়ী কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আনোয়ার হোসেন কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের বাউসাম গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইট বোঝাই একটি ট্রাক দুর্গাপুর থেকে নাজিরপুরের দিকে যাচ্ছিল। এমন সময় মোটরসাইকেল চালক আনোয়ার হোসেন ওই ট্রাকের পাশ দিয়ে একই দিকে যাচ্ছিল।

এ সময় হর্ন বাজালেও মোটরসাইকেল কে সাইড না দেয়ায় ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যান। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও ট্রাকের চালক পালিয়ে যান। পরবর্তিতে স্থানীয়রা আনোয়ার হোসেন কে উদ্দার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দুর্গাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানোর জন্য প্রস্ততি নেয়া হচ্ছে। ইতোমধ্যে নিহতে পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৫, /রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit