শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

আমিরের ক্যারিয়ার ধ্বংস করে দিতে চেয়েছিলেন ওয়াকার?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আমিরের শুরুটা ছিল দুর্দান্ত। গতি আর সুইংয়ে মন কেড়ে নিয়েছিলেন ক্রিকেট প্রেমীদের। তবে অল্প সময়ের মধ্যেই মুদ্রার উলটো পিঠও দেখতে হয়েছিল তাকে। অনিয়ম আর দুর্নীতিতে জড়িয়ে ক্যারিয়ার খুব বেশি লম্বা হয়নি। তবে তার ক্যারিয়ারের দুর্দশার পেছনে শুধু নিজের অপকরমই নয়, বরং পাকিস্তানের সাবেক এক ক্রিকেটারের কাঁধেও দোষ চাপিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেছেন, ‘নব্বইয়ের দশকের একজন সাবেক ক্রিকেটার আমার ক্যারিয়ার শেষ করে দিতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। পাকিস্তান দল কোভিডের সময় নিউজিল্যান্ড সফরে গিয়েছিল। সফরের জন্য ৪০ জন খেলোয়াড় বাছাই করা হয়েছিল। অথচ সেখানে আমার নাম ছিল না।’ধারণা করা হচ্ছে, পাকিস্তানের কিংবদন্তি পেসার এবং সাবেক হেড কোচ ওয়াকার ইউনুসের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন আমির। ওয়াকার দুই মেয়াদে পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বপালন করেছেন। প্রথমবার ২০১০ থেকে ২০১১ সালের মধ্যে। তখনই স্পট ফিক্সিংয়ে জড়িয়ে শাস্তি পান আমির।

নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে যখন আবার জাতীয় দলে ফেরেন আমির, তখনও পাকিস্তানের কোচ ছিলেন ওয়াকার। তবে সেই বছরই কোচের পদ ছেড়ে পিসিবির অন্য দায়িত্বে যান তিনি। আমির বলেন, ‘একবার তো পিএসএল শুরুর আগেই জাতীয় দল ঘোষণা করা হলো যেন আমি ও শোয়েব মালিক সেই টুর্নামেন্টে ভালো পারফর্ম করলেও জাতীয় দলে নিতে না হয়।

‘আমাকে পাকিস্তান দলে না দেখে সবাই তাকে (ওয়াকার) জিজ্ঞাসা করেছিল, আমির ভালো খেললেও কেন তাকে নিউজিল্যান্ড সফরের দলে রাখা হলো না? এমন প্রশ্নে ওয়াকারের উত্তর ছিল অস্পষ্ট, আমরা ওকে পরিকল্পনায় রেখেছি। কিন্তু এখন ওকে একটু চাপে রাখতে হবে। পরে দেখা যাবে।’-যোগ করেন আমির। আমিরের এই গুরুতর অভিযোগ নিয়ে অবশ্য এখনো মুখ খোলেননি ওয়াকার।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মে ২০২৫, /রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit