শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম

গাজীপুরে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে মৌসুমী ফল ব্যবসায়ীকে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে একজন মৌসুমী ফল ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন। রবিবার সিটি করপোরেশনের কোনাবাড়ীর পারিজাত (আমতলা) এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জুয়েল তালুকদার (৪৩) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া বাজার এলাকার কছিমুদ্দিন তালুকদারের ছেলে। আহত আব্দুল হক (৩৫) একই জেলার মোহনগঞ্জ থানার কেতুলিয়া গ্রামের মোঃ খালেক মিয়ার ছেলে। তারা দু’জনই গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর পারিজাত (আমতলা) এলাকায় ভাড়া বাসায় থাকেন। এদের মধ্যে জুয়েল তালুকদার ভ্যান চালিয়ে ও মৌসুমি ফলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন । 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ওসি সালাহউদ্দিন বলেন, গত শুক্রবার স্থানীয় এক বাসা থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। স্থানীয়রা সিসি ক্যামেরার ফুটেজ দেখে মোবাইল চুরির ঘটনায় প্রতিবেশী আব্দুল হক ও তার মেয়েকে শনাক্ত করে। রবিবার ওই মেয়ে পুনঃরায় একই বাসায় গেলে বাড়ির লোকজন তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে মোবাইল চুরির কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয়রা মেয়েটির বাবা আব্দুল হক এবং তার সহযোগী জুয়েল তালুকদারকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েল তালুকদার নিহত ও আব্দুল হক গুরুতর আহত হয়। আব্দুল হককে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৫, /সকাল ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit