রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

এবারের হজের খুতবা দিবেন শেখ সালেহ বিন হুমাইদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক ঘোষণার মাধ্যমে জানিয়েছে, এ বছর আরাফার দিনে হজের খুতবার দায়িত্ব পালন করবেন বিশিষ্ট আলেম ও বহুগ্রন্থ প্রণেতা শায়খ সালেহ। তিনি পূর্বেও একাধিকবার হজের খুতবা প্রদান করেছেন এবং বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর কাছে তিনি সম্মানিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ‘ওকুফে আরাফা’ অনুষ্ঠিত হবে ৯ জিলহজ, যা ২০২৫ সালের ৫ জুন বৃহস্পতিবার পড়তে পারে (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। ঐ দিন আরাফার ময়দানে দেওয়া খুতবা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করে সম্প্রচার করবে সৌদি কর্তৃপক্ষ। শায়খ সালেহ বিন হুমাইদ সৌদি আরবের অন্যতম শীর্ষস্থানীয় আলেম, যিনি একাধারে বিচারক, শিক্ষাবিদ, ও ইসলামি চিন্তাবিদ হিসেবেও সুপরিচিত। তার খুতবা প্রতি বছর লাখ লাখ হাজি ও কোটি কোটি মুসলমান অনলাইনে সরাসরি শ্রবণ করে থাকেন।

সালেহ হুমাইদ ১৯৯৩ সাল থেকে সৌদি মজলিস আল শুরা (সৌদি আরবের পরামর্শদাতা পরিষদ) এর সদস্য এবং ফেব্রুয়ারী ২০০২ থেকে ফেব্রুয়ারি ২০০৯ পর্যন্ত মজলিস আল শুরার স্পিকার। তিনি বর্তমানে মক্কার মসজিদ আল-হারামের ইমাম। তিনি মক্কার আরবি ভাষা একাডেমির একজন সদস্য, জেদ্দায় আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির সভাপতি। তিনি কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার থেকে ২০১৬ সালের সার্ভিস টু ইসলাম পুরস্কার জিতেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৫, /সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit