বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম

দুর্গাপুরে সেনাঅভিযানে কয়লা আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৪৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ কয়লাসহ একটি ট্রাক আটক করেছে দুর্গাপুর সেনাবাহিনী। রবিবার (২৫ মে) দুপুরে পৌরশহরের উৎরাইল বাজার থেকে এই কয়লা আটক করা হয়। ট্রাক ড্রাইভারের নাম কামাল হোসেন (৪৫), তিনি ময়মনসিংহের শিকারী কান্দা এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, অবৈধ কয়লাসহ একটি ট্রাক দুর্গাপুর থেকে ময়মনসিংহে যাবে এমন গোপন সংবাদ পায় দুর্গাপুর সেনাক্যাম্প। পরবর্তিতে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ-ঊল-হাসান ইমন এর নির্দেশে টহল টিম উৎরাইল বাজারে সকাল থেকে টহল শুরু করে। পরবর্তিতে ঢাকা মেট্রো ট ২২-১৭৪৩ নামক একটি ট্রাক প্রায় ১০ টন অবৈধ কয়লা নিয়ে উৎরাইল বাজার অতিক্রম করার সময় চালকসহ ট্রাকটি আটক করে সেনাবাহিনী। ট্রাক ড্রাইভার জানায়, ময়মনসিংহে নেয়ার জন্য দুর্গাপুর শশ্মানঘাট এলাকা হতে কয়লা লোড করে। পরবর্তিতে আটককৃত ট্রাকটি দুর্গাপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, অবৈধ কয়লা সহ একটি ট্রাক উৎরাইল বাজার থেকে আটক করে সেনাবাহিনী। পরবর্তিতে আইনী পদক্ষেপ গ্রহনের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করেন। এ বিষয়ে আইনী প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে প্রেরণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৫, /বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit