শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ভূরুঙ্গামারীতে ভূমি মেলার উদ্বোধন

মাইদুল ইসলাম মুকুল,  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১১৮ Time View

মাইদুল ইসলাম মুকুল,  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভূমি মেলা’র উদ্বোধন করা হয়েছে। রবিবার  (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। এর আগে ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিসে এসে শেষ হয়।

এসময় ভূমি কমিশনারের অস্থায়ী দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় উপস্থিত নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারবেন। এতে জনসাধারণের ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা

এ সময় উপজেলা সাবেক বিএনপি নেতা ফরিদুল হক শাহিন শিকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহনাজ পারভীন, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম,পল্লি বিদ্যুৎ এর ডিজিএম মিজানুর রহমান ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ  উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৫, /বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit